ফোনের পিছনে পাঁচ-পাঁচটা ক্যামেরা! শীঘ্রই আসছে Huawei P40 Pro

Huawei P40 Pro ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের ডান দিকে উপরে হোল-পাঞ্চের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। মার্চ মাসে এই ফোন লঞ্চ করবে Huawei।

ফোনের পিছনে পাঁচ-পাঁচটা ক্যামেরা! শীঘ্রই আসছে Huawei P40 Pro

Photo Credit: Weibo

Huawei P40 Pro ফোনে মোট সাতটা ক্যামেরা থাকবে

হাইলাইট
  • ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা
  • হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা
  • মার্চ মাসে এই ফোন লঞ্চ হবে
বিজ্ঞাপন

ডিসেম্বর মাসে Huawei P40 Pro ফোনের মোট সাতটি ক্যামেরা ব্যবহারের খবর সামনে এসেছিল। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা,এরা থাকবে। ফোনের সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। চলতি বছর মার্স মাসে এই ফোন লঞ্চ করবে Huawei। সম্প্রতি এক স্মার্টফোন কেস প্রস্তুতকারী সংস্থা Huawei P40 Pro ফোনের একাধিক ছবি প্রকাশ করেছেন।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কেস সহ Huawei P40 Pro ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের ডান দিকে উপরে হোল-পাঞ্চের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। Galaxy S10+ ফোনে একই ডিজাইনের ডিসপ্লে দেখা গিয়েছিল।

অন্য এক ছবিতে সব দিক থেকে Huawei P40 Pro দেখা গিয়েছে। এই ফোনে থাকছে একটি USB Type-C পোর্ট। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন অথবা একটি আইআর ব্লাস্টার। ফোনের পিছনে আয়তকার মডিউলের মধ্যে পাঁচটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ।

Huawei P40 Pro er সাথেই লঞ্চ হতে পারে Huawei P40। চলতি বছর মার্চ মাসে এই দুই ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। সম্প্রতি Huawei P40 ফোনের একটি ছবি সামনে এসেছিল। এই ছবিতে P40 ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।

Huawei P40 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকলেও Huawei P40 ফোনের পিছনে থাকতে পারে তিনটি ক্যামেরা। P30 ফোনের পিছনেও তিনটি ক্যামেরা ব্যবহার করেছিল Huawei।

অন্যদিকে Huawei P40 Pro ফোনে থাকতে পারে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকতে পারে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে পা৬চটি ক্যামেরা থাকতে পারে।

সম্প্রতি কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছে Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS অপারেটিং সিস্টেম চলতে পারে। সম্প্রতি মার্কিন সরকারের নির্দেশের পরে Huawei ফোনে Android অপারেটিং সিস্টেম ব্যবহার নিষিদ্ধ হয়েছিল।

এছাড়াও Huawei এর তরফ থেকে জানানো হয়েছে এবার অন্য কোম্পানির ফোনেও Kirin চিপসেট দেখা যাবে। এতদিন শুধুমাত্র Huawei ফোনেই Kirin চিপসেট ব্যবহার হত। সম্প্রতি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huawei  এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।

আরও পড়ুন:

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme C2s: দাম ও স্পেসিফিকেশন

শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »