ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Y9 (2019)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 16:38 IST
হাইলাইট
  • লঞ্চ হল Huawei Y9 (2019)
  • সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ
  • Huawei Y9 (2019) এর দাম ঘোষণা করেনি চিনের কোম্পানিটি

Huawei Y9 (2019) ফোনের সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ।

বহুদিন ধরেই ইন্টারনেটে খবর প্রকাশিত হচ্ছিল। অবশেষে লঞ্চ হল Huawei Y9 (2019)। এই ফোনের ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, Kirin 710 চিপসেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ। 

তবে শুধুমাত্র এই ফোনের ঘোষণা করেছে Huawei। এখনো Huawei Y9 (2019) এর দাম ঘোষণা করেনি চিনের কোম্পানিটি। অক্টোবরের মাঝামাঝি এই ফোন বাজারে আসবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে বিশেষ করে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে Huawei Y9 (2019) ডিজাইন করা হয়েছে।

Advertisement

Huawei Y9 (2019) স্পেসিফিকেশান

Huawei Y9 (2019) তে রয়েছে একটি 6.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Kirin 710 চিপসেট। ছবিব তোলার জন্য Huawei Y9 (2019) তে থাকবে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। Huawei Y9 (2019) এর সামনে থাকছে 16MP+2MP ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
Huawei Y9 (2019) তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার 4.0 টেকনোলজি। এর মাধ্যমে মাত্র 0.3 সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে EMUI 8.2 স্কিন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.