iPhone এর দাম কমিয়ে সাফল্য এসেছে ভারতে, টিম কুক

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 মে 2019 14:44 IST

সম্প্রতি ভারতে iPhone –এর দাম কমিয়েছিল Apple। এর পরেই ভারতে বিক্রি আগের থেকে ভালো হয়েছে বলে জানিয়েছেন Apple প্রধান টিম কুক। চিনে একই পদ্ধতি ব্যবহার করে সম্প্রতি সাফল্য পেয়েছিল মার্কিন কোম্পানিটি। এবার একই পদ্ধতি ব্যবহার করে ভারতেও ঘুরে দাঁড়াতে চাইছে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন ব্র্যান্ড।

এক প্রশ্নের উত্তরে টিম বলেন, ভারতে খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়া সম্ভব নয়, তবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ভারতে এগোতে চায় কোম্পানি। চিনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ইতিমধ্যেই পাকাপাকিভাবে iPhone এর দাম কমানো হয়েছে।” iPhone XR এর দাম 76,900 টাকা থেকে কমিয়ে 59,900 টাকা করেছে Apple।

“সম্প্রতি ভারতে iPhone এর দাম কমিয়েছি আমরা। এর পরেই বিক্রিতে সামান্য উন্নতি হয়েছে।”

“লম্বা সময়ে ভারত এক গুরুত্বপূর্ণ বাজার বলে মনে করি আমরা। তবে কম সময়ে সেখানে আমাদের ভালো ফল করা সম্ভব নয়।”

এছাড়াও ভারতে কোম্পানির নিজেদের স্টোর খোলার পরিকল্পনার কথা জানান তিনি।

Advertisement

“ইতিমধ্যেই আমরা ভারতে প্রোডাক্ট তৈরী শুরু করেছি। এর ফলে ভারতে কম দামে ফোন বিক্রি সম্ভব হবে” বলেন টিম কুক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Tim Cook, Apple, iPhone, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  2. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  3. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  4. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  5. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  7. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  8. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  9. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  10. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.