পকেট-সই দামে আসছে নতুন iPhone; ফাঁস হল ডিজাইন ও স্পেসিফকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 জানুয়ারী 2020 11:49 IST
হাইলাইট
  • iPhone SE 2 ফোনের ফোনের রেন্ডার সামনে এসেছে
  • iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ ব্যবহার হতে পারে
  • এই ফোনে থাকবে একটি 4.7 ইঞ্চ IPS ডিসপ্লে

iPhone SE 2 ফোনের পিছনে ফ্রস্টেড গ্লাস ফিনিশ থাকবে

Photo Credit: @OnLeaks x iGeeksBlog

বাজেট সেগমেন্টে কয়েক বছর আগে লঞ্চ হয়েছিল iPhone SE। এই ফোনের উত্তরসূরি iPhone SE 2 লঞ্চ করতে চলেছে Apple। চলতি বছর লঞ্চ হবে কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন। সম্প্রতি iPhone SE 2 ফোনের একটি 360 ডিগ্রি রেন্ডার সামনে এসেছে। সেখানে সব দিক থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকছে iPhone 8 এর মতো ডিজাইন। ছবিতে নতুন iPhone SE 2 ফোনের পিছনে একটি ক্যামেরা দেখা গিয়েছে। ফেস Face ID এর পরিবর্তে নতুন বাজেট স্মার্টফোনে Touch ID ব্যবহার করেছে Apple। এই ফোনে থাকবে একটি 4.7 ইঞ্চ IPS ডিসপ্লে। অন্য এক রিপোর্ট থেকে জনা গিয়েছে iPhone SE2 এর পরিবর্তে iPhone 9 নামে লঞ্চ হতে পারে এই ফোন।

নতুন ফোনে থাকছে Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ছবি: @OnLeaks, iGeeksBlog

সম্প্রতি @OnLeaks এর সাথে হাত মিলিয়ে iGeeksBlog ওয়েবসাইটে iPhone SE 2 ফোনের ফোনের রেন্ডার সামনে এসেছে। অনেকেই এই ছবি দেখে iPhone 8 ভেবে ভুল করবেন। যদিও iPhone SE 2 ফোনের পিছনে iPhone 11 Pro এর মতো ফ্রস্টেড গ্লাস ফিনিশ থাকবে। iPhone 8 ফোনে গ্লসি ফিনিশ ব্যবহার হয়েছিল। iPhone X এর মতো iPhone SE 2 তে থাকবে স্টেইন লেস স্টিল ফিনিশ।

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ থাকতে পারে
ছবি: @OnLeaks, iGeeksBlog

Advertisement

iPhone SE 2 এর পিছনে একটি মাত্র ক্যামেরা থাকবে। iPhone XR ফোনে একই ক্যামেরা ডিজাইন ব্যবহার হয়েছিল। ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকবে। ডিসপ্লের নীচে হোম বাটনে থাকবে Touch ID। নতুন বাজেট স্মার্টফোনে একটি 4.7 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করবে Apple।

Advertisement

iPhone SE 2 ফোনে A13 Bionic চিপ ব্যবহার হতে পারে। 2019 সালে iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। iPhone SE 2 ফোনের ব্যাটারি ও ক্যামেরার স্পেসিফিকেশন জানা যায়নি। অনেকেই বলছেন iPhone 9 নামে এই ফোন লঞ্চ করতে পারে Apple।

Advertisement

আরও পড়ুন:

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে নতুন iPhone, কবে লঞ্চ হবে?

Advertisement

ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট, 64MP ক্যামেরা সহ লঞ্চ হল Realme X50 5G

ছবি তোলার পরেই অদৃশ্য হবে ক্যামেরা! কনসেপ্ট ফোন লঞ্চ করল OnePlus

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iPhone SE 2, Apple iPhone SE 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.