Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 জুলাই 2026 14:18 IST
হাইলাইট
  • iPhone Ultra ফোল্ডেবল ফোনের বিক্রি দেরিতে শুরু হতে পারে
  • ডিসেম্বরের আগে ফোনটি সহজে হাতে পেতে কালঘাম ছুটতে পারে
  • 2027 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সীমিত স্টকের সমস্যা অনেকটা মিটে যাবে

iPhone Ultra might rival Samsung Galaxy Z Fold Series

Photo Credit: Samsung

Apple আগামী সেপ্টেম্বরে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। পাসপোর্টের মতো ডিজাইনের সেই ফোল্ডিং ডিভাইস iPhone Ultra নামে বাজারে আসার সম্ভাবনা। কিন্তু অ্যাপলপ্রেমীদের স্মার্টফোনটি হাতে পেতে বিলম্ব হতে পারে। নতুন রিপোর্ট বলছে, লঞ্চ হওয়ার সময় iPhone Ultra-এর সাপ্লাই বা সরবরাহ খুব সীমিত থাকবে। ফলে আনুষ্ঠানিকভাবে ঘোষণার সঙ্গে সঙ্গেই ফোনটি সবার জন্য উপলব্ধ নাও হতে পারে। হ্যান্ডসেটের বিক্রি iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর তুলনায় দেরিতে শুরু হতে পারে। এই স্ট্রাটেজির সঙ্গে অনেকেই 2017 সালের iPhone X-এর মিল খুঁজছেন।

iPhone Ultra বিক্রি দেরিতে শুরু হতে পারে

TF International Security-এর অ্যানালিস্ট Ming Chi Kuo জানিয়েছেন, iPhone Ultra-এর বিক্রির সময়সূচী নয় বছর আগের iPhone X-এর মতো হতে পারে। ফোনটি সংস্থার ইতিহাসে প্রথমবার OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত ছিল। হ্যান্ডসেটের উপরের ও নিচের বেজেলের আকার অনেকটা কমিয়ে আধুনিক ডিজাইনের সঙ্গে উন্মোচন করেছিল Apple।

2017 সালে একই দিনে iPhone 8 সিরিজ ও iPhone X লঞ্চের ঘোষণা হয়েছিল। iPhone 8-এর অগ্রিম অর্ডার তিন দিন পর শুরু হয়, যেখানে iPhone X দেড় মাস পর প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছিল। সেই সময় ফোনটির বড় প্রযুক্তিগত পরিবর্তন ও ফিচারের কারণে উৎপাদন বেশ জটিল হয়ে উঠেছিল। ফলে প্রাথমিকভাবে পর্যাপ্ত ইউনিট উৎপাদন করা সম্ভব না হওয়ার কারণে সবরবাহে ঘাটতি দেখা গিয়েছিল।

Kuo-এর মতে আইফোন আল্ট্রা মডেলের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন ফোল্ডেবল ডিজাইন ও উন্নত প্রযুক্তির কারণে প্রি-অর্ডার ও সেল শুরু হতে বেশ কিছুটা সময় লাগতে পারে। সূত্র উদ্ধৃত করে তিনি দাবি করেছেন, অ্যাপল চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে মাত্র দশ লক্ষ ইউনিট পর্যন্ত আইফোন আল্ট্রা সাপ্লাই দিতে পারবে।

বিশ্লেষকের মতে, প্রাথমিকভাবে সীমিত সরবরাহের কারণে ডেলিভারির জন্য চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ বা তার বেশি সময় অপেক্ষা করতে হতে পারে ক্রেতাদের। ডিসেম্বরের আগে ফোল্ডেবল ফোনটি সহজে হাতে পেতে কালঘাম ছুটতে পারে।

এছাড়াও, চাহিদা বেশি ও সরবরাহ কম থাকায় iPhone Ultra মডেলের রিসেল বাড়তে পারে। Ming Chi Kuo পূর্বাভাস দিয়েছেন, কিছু বিক্রেতা ফোনটির অফিসিয়াল রিটেল প্রাইসের তুলনায় 50 থেকে 100 শতাংশ বেশি দামে বিক্রির চেষ্টা করতে পারেন। তাঁর মতে, 2027 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে স্নার্টফোনটিকে ঘিরে প্রাথমিক উত্তেজনা ও সীমিত স্টকের সমস্যা অনেকটা মিটে যাবে। তারপরেই বোঝা যাবে, Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের প্রতি ক্রেতাদের প্রকৃত চাহিদা কতটা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone Ultra, iPhone Ultra Sale, iPhone Fold, Apple
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  2. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  3. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  4. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  5. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  6. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  7. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  8. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  9. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  10. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.