শুরু হল iPhone XR প্রি-অর্ডার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অক্টোবর 2018 13:32 IST
হাইলাইট
  • সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে তিনটি নতুন iPhone
  • iPhone XS আর iPhone XS Max বিক্রি শুরু হয়েছে ভারতে
  • শুক্রবার iPhone XR ফোনের প্রি-অর্ডার শুরু হল

iPhone XR এর দাম শুরু হচ্ছে 76,900 থেকে

সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে তিনটি নতুন iPhone। এর মধ্যে iPhone XS আর iPhone XS Max বিক্রি শুরু হয়েছে ভারতে। শুক্রবার iPhone XR ফোনের প্রি-অর্ডার শুরু হল। ২৬ অক্টোবর থেকে ভারতে বিক্রি শুরু হবে Apple iPhone XR। ভারতে কোম্পানির অফিশিয়ান অনলাইন স্টোর IndiaiStore থেকে নতুন iPhone XR প্রি-বুকুং শুরু হয়েছে। এছাড়াও Amazon ও Flipkart থেকে iPhone XR প্রি-অর্ডার করা যাবে।

iPhone XR এর দাম

ভারতে 26 অক্টোবর থেকে বিক্রি শুরু হবে iPhone XR। 64GB স্টোরেজের iPhone XR এর দাম 76,900 টাকা। 128GB ও 256GB ভেরিয়েন্টে iPhone XR কিনতে খরচ হবে 81,900 টাকা ও 91,900 টাকা।

iPhone XR স্পেসিফিকেশান ও ফিচার্স

iPhone XR তে থাকবে লেটেস্ট iOS 12 অপারেটিং সিস্টেম। এর সাথেই iPhone XRএ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। iPhone XRএ থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ল্যামেরা আর Face ID। তবে iPhone XR ত্থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।

iPhone XR এর ভিতরে রয়েছে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরী  হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।

64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR। iPhone XS ও iPhone XS Max তে স্টেনলেস স্টিল বডি থাকলেও iPhone XR এ থাকবে অ্যালুমিনিয়াল বডি।

Advertisement

iPhone XS ও iPhone XS Max তে থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। তিনটি নতুন iPhone এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। iPhone XR  তে থাকবে Face ID।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Best-in-class performance
  • Excellent cameras
  • Dual SIM is finally an option
  • Great battery life
  • Regular, timely software updates
  • Bad
  • Low-resolution display
  • Dual SIM support is limited
  • First-party apps not great in India
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 6.10-inch
Processor Apple A12 Bionic
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 2942mAh
OS iOS 12
Resolution 828x1792 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.