এটাই কি নতুন iPhone?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 অগাস্ট 2018 15:08 IST
হাইলাইট
  • নতুন iPhone লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করেছে Apple
  • 12 সেপ্টেম্বর স্টিভ জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে
  • তিনটি নতুন iPhoneএর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Apple Watch Series 4

9to5Mac ওয়াবসাইটে নতুন 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লের iPhone XS এর ছবি প্রকাশিত হয়েছে।

Photo Credit: 9to5Mac

 

গতকাল নতুন iPhone লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করেছে Apple। 12 সেপ্টেম্বর স্টিভ জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি নতুন iPhoneএর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে নতুন Apple Watch Series 4 আর নতুন MacBook Air। তিনটি নতুন iPhone এর দুটিতে OLED ডিসপ্লে থাকবে। এবার এক রিপোর্টে এই দুই OLED ডিসপ্লের iPhone XS আর Apple Watch Series 4এর ছবি প্রকাশিত হল।

9to5Mac ওয়াবসাইটে এই ছবি প্রকাশ পেয়েছে। এই ওয়েবসাইটে নতুন 5.8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লের iPhone XS এর ছবি প্রকাশিত হয়েছে। নতুন সোনালী রঙে এই দুটি ফোন দেখা গিয়েছে। তবে এই রিপোর্টে কম দামের 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের iPhone এর ছবি দেখা যায়নি। এই রিপোর্টে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসেই iPhone XS এর শিপিং শুরু হবে।

অন্য এক রিপোর্টে 9to5Macওয়েবসাইটে নতুন Apple Watch Series 4 এর ছবি প্রকাশিত হয়েছে। 12 সেপ্টেম্বর ইভেন্টে এই প্রোডাক্ট লঞ্চ করবে Apple। এঈ স্মার্টওয়াচে এজ-টু-এজ ডিসপ্লে দেখা গিয়েছে। Apple Watch Series 3 এর থেকে এই ঘড়িতে 15 শতাংশ বড় ডিসপ্লে থাকবে।

Photo Credit: 9to5Mac

 

নতুন Apple Watch Series 4ওয়াচফেসে আগের থেকে অনেক বেশি তথ্য দেখা যাবে। এর সাথেই একই ইভেন্টে লঞ্চ হতে পারে একটি Retina ডিসপ্লের MacBook Air। এই প্রথম Retina ডিসপ্লে সহ লঞ্চ হতে চলেছে কোম্পানির ট্রাভেল সিরিজের ল্যাপটপ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.