বাজারে লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো iQOO 13 ফোনটির কিছু তথ্য

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:31 IST
হাইলাইট
  • iQOO 13 ফোনটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হতে প
  • অনুমান করা হচ্ছে হ্যান্ডসেটটি সম্ভবত IP68-রেটিংয়ের সাথে যুক্ত।
  • iQOO 13 ফোনটিতে 100W এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থা করা আছে বলে মনে

অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে iQOO কোম্পানীর  একটি নতুন অ্যানড্রয়েড ফোন iQOO13। কারণ বর্তমানে এই ফোনটি সম্পর্কিত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।  একজন টিপস্টার এটির নিয়ে মন্তব্য করেছেন যে, iQOO এর নতুন সেটটি iQOO12 বিকল্পের উত্তরসূরি হয়ে আসতে চলেছে। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটির কিছু ডিজাইনের পরিবর্তনও হতে পারে । 2023 সালের নভেম্বর মাসে iQOO 12 ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল এবং 2023 সালের ডিসেম্বর মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল।  অপরদিকে আরেকজন টিপস্টার ফোনটি সমন্ধিত প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং ইত্যাদির কিছু বৈশিষ্ট্যে প্রদান করেছেন। 

iQOO 13 হ্যান্ডসেটটির আনুমানিক ডিজাইন: 

একজন টিপস্টার Panda is Blad (নামটি চীনা ভাষা থেকে অনুবাদিত) ফোনটি সমন্ধে কিছু তথ্য ওয়েইবো নামক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তা থেকে অনুমান করা হচ্ছে যে, iQOO 13 স্মার্টফোনটি একটি হালকা ফালা নকশার মাধ্যমে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে এটি iQOO স্মার্টফোনের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য ধারণ করতে পারে। যেখানে ফোনটির পিছনের অংশটি কাচের প্যানেলে সহ প্রায় 1 মিমি গভীরে একটি লম্বালম্বি ভাবে আলোর স্ট্রিপ দিয়ে সাজানো হয়েছে। 

Advertisement

 iQOO 12 এর যে ডিজাইনটি বর্তমানে আছে তার থেকে অনুমান করা হচ্ছে যে , iQOO 13 ফোনটির পিছনের অংশে চতুষ্কৃত রূপে ক্যামেরা গুলি সজ্জিত হয়ে থাকতে পারে। 

iQOO 13  ফোনটির আনুমানিক বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন:  

যোগেশ ব্রার নামক একজন ট্রিপস্টার (@heyitsyogesh) তার X পোস্টের  মাধ্যমে iQOO 13-এর সমন্ধে কিছু বিষয়বস্তু তুলে ধরেছে। ওনার পোস্ট থেকে,মনে করা হচ্ছে যে iQOO ফোনটি Qualcomm এর Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে। iQOO 13 ফোনটিতে একটি 6.78 ইঞ্চি 2K OLED ডিসপ্লে থাকবে।এবং  এটির রিফ্রেশ রেট 144Hz হতে পারে । ফোনটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে,এটির মধ্যে IP68-রেটিং সংযুক্ত করা হতে পারে। 

টিপস্টার আরও মত প্রকাশ করেছেন যে,iQOO 13 ফোনটি তিনটি ক্যামেরার সমন্বয়ে সজ্জিত হয়ে আসতে পারে। তার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে ,অন্যটি 50-মেগাপিক্সেল শ্যুটার এবং সর্বশেষ 2x অপটিক্যাল জুম সমৃদ্ধ 50-মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা সজ্জিত হতে পারে।  

Advertisement

এছাড়াও অনুমান করা হচ্ছে,ফোনটির সামনের অংশে  সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।অনুমান করা হচ্ছে ফোনটি দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। এটিতে 100W তারযুক্ত চার্জিংয়ের  ব্যাবস্থা আছে। এবং ফোনটি 6,000mAh ব্যাটারি দ্বারা সজ্জিত হতে পারে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.