iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 অক্টোবর 2025 20:29 IST
হাইলাইট
  • iQOO Neo 11-এর অন্যতম আকর্ষণ 2K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে
  • স্মার্টফোনটির বডি IP68 + IP69 সার্টিফায়েড
  • iQOO Neo 11 কোম্পানির নিজস্ব Q2 গেমিং চিপের সঙ্গে এসেছে

iQOO Neo 11 Features 2K LTPO AMOLED Display

Photo Credit: iQOO

iQOO Neo 11 বৃহস্পতিবার চীনে আত্মপ্রকাশ করল। iQOO 15 মডেলের পর আরও একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে কোম্পানি। স্মার্টফোনটি হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। এটি শক্তিশালী 7,500mAh ব্যাটারি ও 100W ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সঙ্গে এসেছে। iQOO Neo 11 গেমিং ফোন হিসেবেও ব্যবহার করা যাবে। এতে 144 হার্টজ ডিসপ্লে, 8,000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, Q2 গেমিং চিপ, স্টেরিও স্পিকার, হাই-ফাই অডিও, 3D আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 সাপোর্টের মতো ফিচার্স দেওয়া হয়েছে।

iQOO Neo 11 ডিসপ্লে স্পেসিফিকেশন

আইকু নিও 11 ফোনে 6.82 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 2K রেজোলিউশন (1440 x 3,168 পিক্সেল), 144 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, 2,592 হার্টজ PWM ডিমিং, এবং 3,200 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। SGS ও TÜV লো ব্লু লাইট সার্টিফিকেশন ডিসপ্লে আই-ফ্রেন্ডলি করে তুলেছে।

Advertisement

iQOO Neo 11 পারফরম্যান্স

iQOO Neo 11-এর মূল কথা হল পারফরম্যান্স। এটি স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরে রান করে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। প্রধান প্রসেসরের উপর থেকে চাপ কমাতে এবং অসাধারণ গেম খেলার অভিজ্ঞতা দিতে নিজস্ব Q2 গেমিং চিপ ব্যবহার করেছে কোম্পানি।

স্মার্টফোনটিতে সুপার-সেন্সিটিভ টাচ চিপ আছে, যা টাচ স্যাম্পলিং রেট ও লো-লেটেন্সিকে নতুন পর্যায়ে পৌঁছে দিয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্কে 3.54 মিলিয়নের বেশি স্কোর করেছে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 7,5000mAh ব্যাটারি পেয়েছে। নতুন ফোনটি Android 16 নির্ভর OriginOS 6.0 কাস্টম সফটওয়্যারে চলে।

iQOO Neo 11 ক্যামেরা স্পেসিফিকেশন

iQOO 15 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং f/1.88 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল 1/1.56 ইঞ্চি Sony LYT700V প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। হ্যান্ডসেটটির সামনে 32 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) সেলফি ক্যামেরা বর্তমান।

Advertisement

iQOO Neo 11 দাম

চীনে iQOO Neo 11-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,599 ইউয়ান (প্রায় 32,460 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 36,000 টাকা), 2,999 ইউয়ান (প্রায় 38,500 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 41,900 টাকা), ও 3,799 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। ফোনটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.