বুধবার কখন কোথায় কিনবেন Jio Phone 2?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 সেপ্টেম্বর 2018 10:05 IST
হাইলাইট
  • বুধবার দুপুর 12 টা থেকে Jio.com –এ পাওয়া যাবে নতুন Jio Phone 2
  • আগের তিনটি সেলেই কয়েক সেকেন্ডের মধ্যে এই ফিচার ফোনের স্টক শেষ হয়ে গিয়েছিল
  • বুধবার চতুর্থ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Jio Phone 2

12 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে।

 

বুধবার চতুর্থ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Jio Phone 2। আগের তিনটি সেলেই কয়েক সেকেন্ডের মধ্যে এই ফিচার ফোনের স্টক শেষ হয়ে গিয়েছিল। বুধবার দুপুর 12 টা থেকে Jio.com –এ পাওয়া যাবে নতুন Jio Phone 2। সম্প্রতি Jio Phone 2 তে WhatsApp সার্ভিস শুরু হয়েছে। এবার এই ফিচার ফোনে WhatsApp এর সাথেই YouTube, Google Assistant, Facebook এর মতো স্মার্টফোনের ফিচারগুলি ব্যবহার করা যাবে। মাসে 49 টাকা, 99 টাকা আর 153 টাকার মধ্যে যে কোন একটি প্ল্যান পছন্দ করে নিতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন: এবার Jio Phone 2 থেকেই ব্যবহার করুন WhatsApp

Jio Phone 2 এর দাম ও স্পেসিফিকেশান

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 12 সেপ্টেম্বর ফ্ল্যাশ সেলে Jio Phone 2 কেনা যাবে। আশা করা হচ্ছে ফ্ল্যাশ সেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা।

আরও পড়ুন: বুধবার Jio Phone 2 ফ্ল্যাশ সেলে বাজিমাত করুন এই উপায়ে

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

Advertisement

আরও পড়ুন: লঞ্চ হল Jio Phone 2

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.