Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে

Karbonn Rebel 5G সিরিজের ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, এবং সফটওয়্যার সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে।

Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে

Photo Credit: Karbonn

Karbonn Rebel Pro 5G will feature a 120Hz display

হাইলাইট
  • Karbonn Rebel 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • Karbonn Rebel Pro 5G সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে
  • দুই ফোনেই পিওর Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে
বিজ্ঞাপন

ভারতের স্মার্টফোন মার্কেটে তাদের দ্বিতীয় ইনিংসে মূল টার্গেট যে নতুন প্রজন্ম বা জেন জি, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে কার্বন (Karbonn)। ভারতীয় সংস্থাটি কোভিডের আগে শেষবারের মতো Android ফোন বাজারে এনেছিল। এবার Rebel সিরিজের হাত ধরে প্রত্যাবর্তন ঘটছে তাদের। Karbonn Rebel 5G এবং Karbonn Rebel Pro 5G শীঘ্রই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। ফোনগুলির ডিজাইন, স্পেসিফিকেশন, ও বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে তারা। দুই স্মার্টফোনই Amazon থেকে কেনা যাবে। Rebel সিরিজ চলবে পিওর Android অপারেটিং সিস্টেমে। ফলে ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।

Karbonn Rebel 5G ও Rebel Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

কার্বন অ্যামাজন ইন্ডিয়াতে একটি মাইক্রোসাইট লাইভ করেছিল। সেটি এখন ব্যাটারি, ডিসপ্লে, সফটওয়্যার, ও চার্জিং সম্পর্কিত তথ্য দিয়ে আপডেট করা হয়েছে। সেই মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে, স্ট্যান্ডার্ড কার্বন রিবেল 5G শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এন্ট্রি নেবে। এটি ইউএসবি-সি কেবলের মাধ্যমে 18W চার্জিং সাপোর্ট করবে।

Karbonn Rebel 5G

Karbonn Rebel 5G
Photo Credit: Karbonn

একটি 18W অ্যাডাপ্টার স্মার্টফোনের বাক্সের ভিতরে দেওয়া থাকবে। Karbonn Rebel 5G-এর সামনে 6.75 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা HD+ রেজোলিউশন এবং 650 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ফোনে Google Gemini বিল্ট-ইন থাকবে। এটি তিনটি রঙের বিকল্পের মধ্যে বেছে নেওয়া যাবে।

অন্য দিকে, কার্বন রিবেল প্রো 5G মডেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ 720 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 20W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে।

ফোনটি 20W পাওয়ার অ্যাডাপ্টার ও ইউএসবি-সি টু ইউএসবি-সি কেবলের সঙ্গে আসবে। ডিভাইসটি মোট চারটি রঙে বিক্রি হবে। সফটওয়্যারের দিক থেকে Rebel 5G এবং Rebel Pro 5G পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না। ফলে বেশি স্টোরেজ ও স্মুদ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

তবে Karbonn এখনও আসন্ন ফোনগুলির প্রসেসর বা ক্যামেরা ডিটেলস প্রকাশ করেনি। লঞ্চের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা হবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, একসময় ভারতে গুগলের Android One প্রকল্পে অংশগ্রহণকারী হাতে গোনা কয়েকটি স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম ছিল কার্বন।

দেশের বাজারে প্রথম দিকের Android One ফোনগুলির মধ্যে অন্যতম ছিল Karbonn Sparkle V। ট্যাবলেট ও একটি Windows অপারেটিং সিস্টেম চালিত ফোনও বাজারে এনেছিল তারা। কিন্তু চীনা ব্র্যান্ডদের দাপট বাড়ার সাথে সাথে অন্য ভারতীয় কোম্পানিদের মতো কার্বন পায়ের তলায় জমি হারায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  2. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  3. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  4. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
  5. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  6. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  7. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  8. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  9. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  10. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »