Lava Bold 2 5G সস্তায় 50MP ক্যামেরা, 120Hz অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল, কম দামে সেরা প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 মার্চ 2026 16:37 IST
হাইলাইট
  • Lava Bold 2 5G-এর সামনে 120Hz অ্যামোলেড ডিসপ্লে আছে
  • ফোনটি স্টক Android অপারেটিং সিস্টেমে রান করে
  • এটি 7.55 মিমি স্লিম বডির সাথে এসেছে

Lava Bold 2 5G features a 50MP Sony rear camera

Photo Credit: Lava

Lava Bold 2 5G আজ ভারতে লঞ্চ হল। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন প্রিমিয়াম ডিজাইন ও সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর আছে। ফোনটি মাত্র 7.55 মিমি পুরু। Lava Bold 2 5G মডেলে Dimensity 7060 চিপসেট দেওয়া হয়েছে, যেখানে অন্য সংস্থাদের বেশি দামের ফোনেও এন্ট্রি লেভেল Dimensity 6300 চিপ থাকতে দেখা যায়। দেশীয় স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz অ্যামোলেড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 33W ফাস্ট চার্জিং, ব্লোটওয়্যার-মুক্ত Android অপারেটিং সিস্টেম, এবং Sony-এর প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Lava Bold 2 5G দাম

Lava Bold 2 5G ভারতে 13,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তবে 12,999 টাকার স্পেশাল লঞ্চ প্রাইসে কেনা যাবে, যার মধ্যে ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত রয়েছে। ফোনটি Amazon-এর মাধ্যমে মার্চ 19 থেকে বিক্রি হবে। স্মার্টফোনটি ফেদার হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে। কোম্পানি বাড়িতে বিক্রয় পরবর্তী পরিষেবা প্রদান করবে বলে জানিয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, Lava Bold 2 5G-এর সামনে 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই অ্যামোলেড প্যানেলের রিফ্রেশ রেট 120 হার্টজ ও রেজোলিউশন FHD+। ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7060 প্রসেসর দ্বারা চালিত ও এর পিক ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। এটি 6 জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

নতুন ডিভাইসে 12 জিবি ভার্চুয়াল র‍্যামের (6 জিবি + 6 জিবি) সাপোর্ট আছে। লাভা বোল্ড 2 5G Android 15 অপারেটিং সিস্টেমের স্টক ভার্সনে রান করে। অর্থাৎ ব্লোটওয়্যার জাতীয় সফটওয়্যার ইনস্টল করা থাকবে না। ফলে ভাল পারফরম্যান্স ও সময়মতো আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ক্ষমতার ব্যাটারি।

Lava Bold 2 5G মডেলের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি সেকেন্ডারি সেন্সর, এবং LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Advertisement

আপনি যদি কম দামের মধ্যে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন খোঁজেন, তাহলে লাভার নতুন মডেল ভাল বিকল্প হতে পারে। এই দামের মধ্যে এমন চিপসেট, ডিসপ্লে, এবং ক্যামেরা সন্তোষজনক বলা চলে। আর বিকল্প ফোন চাইলে, Realme P3x 5G কেনা যেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.