12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার

Lava Bold 2 5G সেলে 12,249 টাকায় মিলছে। এই ফোন কেনার সবচেয়ে বড় কারণ ডিজাইন, ডিসপ্লে, ও প্রসেসর।

12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার

Photo Credit: Lava

Lava Bold 2 5G এখন সেলে 12,249 টাকায় পাওয়া যাচ্ছে

হাইলাইট
  • Lava Bold 2 5G সেলে মাত্র 12,249 টাকায় কেনার সুযোগ
  • এই ফোনে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী Dimensity 7060 প্রসেসর আছে
  • স্মার্টফোনের সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
বিজ্ঞাপন

Lava Bold 2 5G এখন সেলে পাওয়া যাচ্ছে। মাত্র 12,249 টাকায় এই স্মার্টফোন কেনার সুযোগ পাচ্ছে ক্রেতারা। নতুন ফোনটি কেনার প্রধান কারণ প্রিমিয়াম ডিজাইন, ডিসপ্লে, ও সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। Lava Bold 2 5G রান করে Dimensity 7060 চিপসেটে, যেখানে এই বাজেট বা তার থেকেও বেশি দামের ফোন Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত। লাভার দেশীয় মোবাইল ফোনে 120Hz অ্যামোলেড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, 33W ফাস্ট চার্জিং, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, ব্লোটওয়্যার-মুক্ত Android OS, এবং 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরার মতো ফিচার্স পাওয়া যায়।

Lava Bold 2 5G দাম ও সেল অফার 

Lava Bold 2 5G মডেলের দাম ভারতে 13,999 টাকা রাখা হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। Amazon ফোনের সাথে 1,000 টাকার কুপন অফার করছে। ফলে দাম 12,999 টাকায় নেমে আসবে। আবার Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দাম মেটালে আরও 750 টাকা ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ 12,249 টাকায় কেনার সুযোগ। এটি ফেদার হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। কোম্পানি আফটার সেলস সার্ভিস বা বিক্রয় পরবর্তী পরিষেবা বাড়িতেই প্রদান করবে।

Lava Bold 2 5G স্পেসিফিকেশন

লাভা বোল্ড 2 5G 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। প্যানেলটি FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি 2.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের মিডিয়াটেক ডাইমেনসিটি 7060 প্রসেসর দ্বারা চালিত। এটি 6 জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 3.1 ফ্ল্যাশ মেমরির সঙ্গে যুক্ত। ফোনের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি + 6 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমের স্টক ভার্সন পেয়েছে। অর্থাৎ এতে ব্লোটওয়্যার ইনস্টল করা থাকবে না। লাভার নতুন মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি সেকেন্ডারি সেন্সর, ও LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানি।

Lava Bold 2 5G সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করছে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি, যার সাথে 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »