Lava Shark 2 5G: চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে সস্তায় হাজির জাম্বো ব্যাটারির দেশি স্টাইলিশ 5G ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 মে 2026 16:56 IST
হাইলাইট
  • Lava Shark 2 5G স্টক Android 16 অপারেটিং সিস্টেমে চলে
  • এটি 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে
  • Lava Shark 2 5G-এর সামনে 120Hz LCD ডিসপ্লে রয়েছে

Lava Shark 2 5G features a 6,000mAh battery

Photo Credit: Lava

Lava Shark 2 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি লাভার নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা Redmi, Oppo, এবং Realme-দের মতো চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে বাজারে এসেছে। ফোনটি শক্তিশালী 6,000mAh ব্যাটারি পেয়েছে। সংস্থার দাবি, এক চার্জে ইউটিউবে 13.35 ঘন্টা ভিডিও দেখা যাবে। Lava Shark 2 5G মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz ডিসপ্লে, 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, ক্লিন Android 16 OS, ইত্যাদি। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Lava Shark 2 5G দাম

Lava Shark 2 5G ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে উপলব্ধ। ফোনের দাম 11,999 টাকা রেখেছে কোম্পানি। ফোনটি জুন 10 থেকে নিকটবর্তী রিটেল স্টোরে কিনতে পাওয়া যাবে। অনলাইনে কোন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে, তা ঘোষণা হয়নি। এটি Sonar Gold ও Arya Blue কালার অপশনে উপলব্ধ।

Advertisement

Lava Shark 2 5G স্পেসিফিকেশন

লাভা শার্ক 2 5G ফোনের সামনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন HD+ এবং রিফ্রেশ রেট 120 হার্টজ। এটি ছয় ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8200 প্রসেসরে রান করে। চিপটি 4 জিবি LPDDR4x র‍্যাম ও 64 জিবি UFS 2.2 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকছে।

ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 5G হ্যান্ডসেটের পিছনে 13 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা রয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোট্রেট, অডিও নোট, HDR, QR স্ক্যানিং, নাইট, রিফোকাস, টাইমল্যাপস, মোশন ফটো, বিউটি, এবং স্লো মোশন ফিচার দেওয়া হয়েছে।

Lava Shark 2 5G-এর বডি IP54 সার্টিফায়েড৷ অর্থাৎ, এটি সম্পূর্ণ ধুলোরোধী ও যে কোনও দিক থেকে আসা হালকা জলের ছিটা সহ্য করতে সক্ষম। 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ প্রদান করে। এটি টাইপ-সি চার্জিং কেবল ও 18 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারের সঙ্গে এসেছে।

Advertisement

সংস্থা দাবি করছে, ব্যাটারি 3 ঘন্টা 5 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। এটি 47 ঘন্টা টক টাইম ও 750 ঘন্টা (31.5 দিন) স্ট্যান্ডবাই টাইম অফার করবে। সফটওয়্যারের দিক থেকে এতে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.