লঞ্চ হল Lava Z81: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 নভেম্বর 2018 19:10 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল নতুন Lava Z81
  • 3GB RAM ভেরিয়েন্টে Lava Z81 এর দাম 9,499 টাকা
  • নতুন Lava স্মার্টফোনে রয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে

Lava Z81 এর দাম 9,499 টাকা

ভারতে লঞ্চ হল নতুন Lava Z81। 2GB RAM আর 3GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Lava Z81। আপাতত শুধুমাত্র 3GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Z81। Lava Z81 এর দাম 9,499 টাকা। কোম্পানি জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার করে এই ফোন থেকে দারুন ছবি তোলা যাবে। নতুন Lava স্মার্টফোনে রয়েছে 5.7 ইঞ্চি ডিসপ্লে, Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম আর 3,000 mAh ব্যাটারি।

Lava Z81 এর দাম

ভারতে 3GB RAM ভেরিয়েন্টে Lava Z81 এর দাম 9,499 টাকা। তবে 2GB RAM ভেরিয়েন্টের দাম বা কবে থেকে সেই ফোন ভারতে পাওয়া যাবে তা জানায়নি Lava। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। লঞ্চ অফাবে একবার  Z81 ফোনের স্ক্রিন বিনামূল্যে বদলে দেবে Lava। 2019 সালের 31 জানুয়ারির মধ্যে এই ফোন কিনলে লঞ্চ অফারের সুবিধা পাওয়া যাবে।

Advertisement

Lava Z81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Lava Z81 এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Z81এ রয়েছে একটি 5.7 ইঞ্চি 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে কোয়াড-কোর MediaTek Helio A22 চিপসেট, 2GB/3GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Lava Z81এ রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে 13MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Lava Z81এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB 2.0 পোর্ট, GPS/AGPS, GLONASS, Bluetooth 4.1, এফএম রেডিও আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3,000 mAh ব্যাটারি। Lava Z81এর দাম 141.6 গ্রাম।

 
KEY SPECS
Display 5.70-inch
Processor MediaTek Helio A22
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
 
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.