বিশ্বের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে Lenovo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2018 13:08 IST
হাইলাইট
  • প্রথম 5G স্মার্টফোন লঞ্চীর কথা জানিয়েছে Lenovo ভাইস প্রেসিডেন্ট
  • Snapdragon 855 চিপসেট ব্যবহার করে এই ফোন তৈরী হবে
  • এই ফোন কবে বাজারে আসবে তা জানা যায়নি

মার্কিন যুক্ররাষ্ট্রে ইতিমধ্যে গতি পেতে শুরু করেছে লেটেস্ট 5G নেটওয়ার্ক। তাই একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যে 5G ফোন তৈরীতে মনোনিবেষ করেছে। Lenovo-র ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং জানিয়েছেন Snapdragon 855 চিপসেট ব্যবহার করে প্রথম 5G হ্যান্ডসেট লঞ্চ করবে Lenovo। এক রিপোর্টে জানা গিয়েছে জুন মাস থেকেই নতুন এই চিপসেট তৈরীর কাজ শুরু করেছে Qualcomm। এই খবর সত্যি হলে এই বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় Snapdragon 855ব্যবহার করে নতুন স্মার্টফোন বাজারে চলে আসবে।

চিনের এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে চ্যাং জানিয়েছেন Snapdragon 855 চিপসেট ব্যবহার করে একটি 5G হ্যান্ডসেট লঞ্চ করবে Lenovo। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা জানাননি চ্যাং। তবে মনে করা হচ্ছে 2018 সালের শেষভাগে বা 2019 এর গোড়ায় এই ফোন বাজারে আসতে পারে।

Advertisement

তবে আগে একাধিক খবর ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে টেক দুনিয়ায় যথেষ্ট বদনাম কুড়িয়েছেন Lenovo-র ভাইস প্রেসিডেন্ট। লঞ্চের আগে Lenovo Z5 ফোন নিয়ে একাধিক অসত্য কথা ওয়েব দুনিয়াকে জানিয়েছিলেন তিনি। তাই চ্যাং এর কথা বিশ্বাস করার আগে দুইবার ভাবছেন টেক গুরুরা।

Lenovo ছাড়াও Oppo, Huawei আর OnePlus-এর মতো চিনের কোম্পানিগুলিও ইতিমধ্যেই 5G ফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমিধ্যেই 2019 সালে নিজেদের প্রথম 5G ফোন লঞ্চের কিথা জানিয়েছে Huawei। আগামী বছরে Qualcomm এর সাথে হাত মিলিয়ে 5G ফোন লঞ্চের কথা জানিয়েছে চিনের অন্য দুই জনপ্রিয় কোম্পানি Oppo আর OnePlus। Samsung Galaxy S10 ফোনেও 5G কানেক্টিভিটি থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।

পিছিয়ে নেই Vivo। আগান্মী বছরেই কোম্পানির প্রথম 5G স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছে তারা। এছাড়াও Qyualcomm চিপসেট ব্যবহার করে ভবিষ্যতে Xiaomi, Nokia, Spny, LG ও ZTE 5G স্মার্টফোন বাজারে আনবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo, Chang Cheng
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.