বিশাল ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Lenovo Z6

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 4 জুলাই 2019 18:28 IST
হাইলাইট
  • Lenovo Z6 এর দাম শুরু হচ্ছে 1,899 ইউয়ান থেকে
  • থাকছে Snapdragon 730 চিপসেট, 8GB পর্যন্ত RAM
  • 9 জুলাই চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন

Lenovo Z6 ফোনে থাকছে 4,000 mAh ব্যাটারি

চিনে লঞ্চ হল Lenovo Z6। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, Snapdragon 730 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Lenovo Z6 Pro আর Lenovo Z6 Youth Edition। Lenovo Z6 এই সিরিজের তৃতীয় স্মার্টফোন। Lenovo Z6 এর ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

Lenovo Z6 এর দাম

চিনে Lenovo Z6 এর দাম শুরু হচ্ছে 1,899 ইউয়ান (প্রায় 19,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM আর 64GB স্টোরেজ। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে। 9 জুলাই চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Lenovo Z6 স্পেসিফিকেশন

Lenovo Z6 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ZIUI 11 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি OLED ডিসপ্লে। Lenovo Z6 এ থাকছে একটি Snapdragon 730 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Lenovo Z6 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি আর ভিডিও কল করার জন্য Lenovo Z6 এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Lenovo Z6 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C, Wi-Fi 802.11 ac, Bluetooth v5, 3.5 মিমি অডিও জ্যাক। Lenovo Z6 এর ওজন 159 গ্রাম।

 
KEY SPECS
Display 6.39-inch
Front Camera 16-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 5-megapixel
Battery Capacity 4000mAh
OS Android Pie
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  3. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  4. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  5. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  6. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  7. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  8. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  9. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  10. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.