বুধবার চিনে লঞ্চ হয়েছে Lenovo Z6 Youth Edition। এই ফোনে রয়েছে মিডরেঞ্জ প্রসেসার, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,050 mAh ব্যাটারি।
চিনে লঞ্চ হয়েছে Lenovo Z6 Youth Edition
কয়েক দিন আগেই লঞ্চ হয়েছিল Lenovo ফ্ল্যাগশিপ স্মার্টফোন Z6 Pro। এবার এই ফোনের বাজেট ভার্সান লঞ্চ করল কোম্পানিটি। বুধবার চিনে লঞ্চ হয়েছে Lenovo Z6 Youth Edition। এই ফোনে রয়েছে মিডরেঞ্জ প্রসেসার, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,050 mAh ব্যাটারি।
Lenovo Z6 Youth Edition এর দাম শুরু হচ্ছে 1,099 ইউয়ান (প্রায় 11,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Lenovo Z6 Youth Edition স্মার্টফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ZUI 11 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Lenovo Z6 Youth Edition ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য Lenovo Z6 Youth Edition এ রয়েছে একটি 16 মেগাপিক্সেল সেন্সার।
কানেক্টিভিটির জন্য Lenovo Z6 Youth Edition এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth v5, GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। এই ফোনের ভিতরে রয়েছে একটি 4,050 mAh ব্যাটারি। Lenovo Z6 Youth Edition এর ওজন 164 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Webb Space Telescope Little Red Dots May Reveal Birth of Black Holes
Falcon Heavy Roars Back to Life with Powerful Broadband Satellite Launch
Jolly O Gymkhana Now Available Online: Where to Watch This Tamil Reality Show
Mustafa Mustafa OTT Release: Where to Watch the Tamil Friendship Comedy Online