Airtel ইন্টারনেট বাদ দিয়ে শুধুমাত্র ভয়েস কল ও এসএসএসের সুবিধাযুক্ত তিনটি রিচার্জ প্ল্যান এনেছে।
Photo Credit: Airtel
Airtel launches three voice and SMS-only prepaid plans
উৎসবের মরসুমে বড় স্বস্তি পেল আমজনতা। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাই (TRAI)-এর নতুন নিয়ম মেনে ইন্টারনেট বাদ দিয়ে শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান চালু করেছে Airtel। টেলিকম সংস্থাটি কম খরচের তিনটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। সবচেয়ে সস্তা প্যাকের দাম 185 টাকা। অন্য দুই প্ল্যানের দাম 203 টাকা ও 206 টাকা। ব্যবহারকারীদের একাংশ মোবাইল ফোন মূলত কথা বলা ও SMS পাঠানোর জন্য ব্যবহার করেন। আবার এমন অনেকেই আছেন যাঁরা ইন্টারনেটের জন্য বাড়ির WiFi-এর উপর নির্ভর করেন। এয়ারটেল নতুন প্ল্যানগুলো এই শ্রেণীর গ্রাহকদের জন্যই এনেছে।
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে, এয়ারটেল নতুন রিচার্জ প্ল্যানগুলো তাদের ওয়েবসাইট ও অ্যাপে লাইভ হওয়ার কথা নিশ্চিত করেছে। সংস্থার দাবি, যাদের শুধু কথা বলা (ভয়েস কল) এবং এসএমএসের প্রয়োজন, মোবাইল ডেটার দরকার নেই, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে নতুন প্ল্যানগুলো আনা হয়েছে।
185 টাকা, 203 টাকা, এবং 206 টাকা, তিনটি প্ল্যানেই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আনলিমিটেড কলিং, এসটিডি, ও রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 185 টাকার প্ল্যানটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে।
203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। অর্থাৎ, আরও 18 টাকা খরচ করলে অতিরিক্ত দুই দিন পরিষেবা মিলবে। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড। এটি নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ হবে। সবকটি প্ল্যানে বিনামূল্যে হেলোটিউনস অন্তর্ভুক্ত থাকছে। গ্রাহকরা 30 দিন অন্তর নিখরচায় কলারটিউন সেট করতে পারবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে Jio, Airtel, ও Vodafone Idea (Vi)-কে শুধুমাত্র কথা বলা এবং এসএমএসের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার (STV) চালু করার নির্দেশ দিয়েছিল ট্রাই। এতদিন টকটাইমের সঙ্গে ইন্টারনেটের খরচ যুক্ত করে প্ল্যানের দাম নির্ধারণ করতো টেলিকম সংস্থাগুলি। তবে এবার সেটা বন্ধ করার নির্দেশ এসেছে। কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি বিজ্ঞপ্তিতে ইন্টারনেট বাদ দিয়ে বিকল্প প্ল্যান রাখার কথা বলেছিল।
ট্রাইয়ের যুক্তি ছিল, অনেকেই মোবাইল ডেটা ব্যবহার করেন না। তারা ইন্টারনেটের জন্য পুরোপুরি WiFi-এর ওয়াই-ফাইয়ের উপর নির্ভরশীল। তাই মোবাইল ডেটা বান্ডেল করে তাঁদের ঘাড়ে অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া সঠিক নয়।
যাঁদের বাধ্য হয়ে দ্বিতীয় সিম চালু রাখতে হয়, তাঁদের জন্যও এয়ারটেলের নতুন প্ল্যান সুবিধাজনক হবে। তিন প্ল্যানেই কল ও এসএমএস বেনিফিট একই। পার্থক্য শুধু বৈধতার মেয়াদে। গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুসারে 28 দিন, 30 দিন, বা এক ক্যালেন্ডার মাসের মেয়াদযুক্ত প্ল্যান বেছে নিতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak