Xiaomi ও Samsung কে টেক্কা দিতে এই ফোন লঞ্চ করল LG

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ফেব্রুয়ারি 2019 16:04 IST
হাইলাইট
  • Android One প্রোগ্রামের অধীনে দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফোন লঞ্চ হয়েছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 835 চিপসেট
  • ফোনের পিছনে থাকবে একটি f/1.6 অ্যাপারচারের 16 মেগাপিক্সেল ক্যামেরা

LG Q9 One ফোনে রয়েছে একটি ডিসপ্লে নচ, ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

LG Q9 এর পরে এবার লঞ্চ হল LG Q9 One। Android One প্রোগ্রামের অধীনে দক্ষিণ কোরিয়ায় স্মার্ট ফোন লঞ্চ হয়েছে। LG Q9 One ফোনে রয়েছে একটি ডিসপ্লে নচ, ফোনের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা আর  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লঞ্চের সময় এই ফোনে লেটেস্ট Android 9 Pie  অপারেটিং সিস্টেম চলবে।  ফোনের ভিতরে রয়েছে Snapdragon 835 চিপসেট।

দক্ষিণ কোরিয়ায় LG Q9 One ফোনের দাম 599,500 কোরীয় ওন (প্রায় 37,900 টাকা)। আপাতত শুধুমাত্র নীল রঙে এই ফোন বিক্রি হবে।

 

আরও পড়ুন: ভারতে ধরাছোঁয়ার বাইরে এক নম্বরে Xiaomi, দুই নম্বরে Samsung

 

LG Q9 One স্পেসিফিকেশন

LG Q9 One ফোনে চলবে স্টক Android 9 Pie অপারেটিং সিস্টেম। LG Q9 One ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি QHD+ ডিসপ্লে।  এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 835 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

LG Q9 One ফোনের পিছনে থাকবে একটি f/1.6 অ্যাপারচারের 16 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে HDR10 আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

 

আরও পড়ুন: "ভারতের স্মার্টফোন বাজার ওলটপালট করে দেবে Redmi Note 7" মনু কুমার জৈন

Advertisement

 

3,000 mAh ব্যাটারির সাথে LG Q9 One ফোনে থাকছে Qualcomm Quick Charge 3 সাপোর্ট। থাকছে IP68 আর MIL-STD-810G মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। অর্থাৎ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্সের সাথেই দারুন শক্তোপোক্তো এই স্মার্টফোন।

 
KEY SPECS
Display 6.10-inch
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android Pie
Resolution 1440x3120 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.