32MP সেলফি ক্যামেরা নিয়ে আসছে Mi CC9 Pro, রিয়ার ক্যামেরায় থাকছে 50x জুম

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 নভেম্বর 2019 16:28 IST
হাইলাইট
  • Mi CC9 Pro ফোনে 32MP সেলফি ক্যামেরা থাকবে
  • এই ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে
  • দুটি ইমেজ স্টেবিলাইজেশন মডিউল থাকবে

চিনের বাইরে Mi Note 10 নামে লঞ্চ হবে Mi CC9 Pro

Photo Credit: Weibo/ Xiaomi

Mi CC9 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। শুক্রবার নতুন টিজারে এই খবর প্রকাশ করেছে Xiaomi। নভেম্বর মাসে চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনে বাইরে Mi Note 10 নামে এই ফোন লঞ্চ হবে। এই দুই ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

শুক্রবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। এই ফোনের ক্যামেরায় থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেই ক্যামেরায় 12 টি আলাদা ফিল্টার ব্যবহার করে ছবি তোলা যাবে।

Advertisement

অন্য এক টিজারে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে দুটি ইমেজ স্টেবিলাইজেশন মডিউল থাকবে। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকছে। কোম্পানি জানিয়েছে নতুন ইমেজ স্টেবিলাইজেশন মডিউল ব্যবহারের ফলে এই ক্যামেরায় ঝকঝকে ছবি তোলা যাবে।

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি টেলিফটো ক্যামেরা, একটি ডেপ্ত সেন্সর, একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় থাকছে f/1.7 অ্যাপারচার। সাথে থাকবে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ম্যাক্রো তোলার জন্য আলাদা ক্যামেরা থাকছে। টেলিফোটো লেন্স ব্যবহার করে 10x হাইব্রিড জুম আর 50x ডিজিটাল জুম করা যাবে।

Mi CC9 Pro ফোনে একটি 6.47 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি MIUI 11 স্কিন। ফোনের ভিতরে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি আর 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

আরও পড়ুন:

ফিঙ্গারপ্রিন্টে আরও সুরক্ষিত হল WhatsApp

স্মার্টফোন ডিজাইনে নতুন চমক! ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে আসছে Motorola Razr

Advertisement

মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 20-megapixel + 12-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5260mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi CC9 Pro, Mi Note 10, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.