ফিঙ্গারপ্রিন্টে আরও সুরক্ষিত হল WhatsApp

এবার থেকে Android গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। একবার আনলক করার নির্দিষ্ট সময় পরে তা আবার লক হয়ে যাবে। কত সময় পরে WhatsApp আবার ব্লক হবে তা ঠিক করতে পারবে গ্রাহক।

ফিঙ্গারপ্রিন্টে আরও সুরক্ষিত হল WhatsApp

Android গ্রাগকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp সুরক্ষিত রাখতে পারবেন

হাইলাইট
  • ফিঙ্গারপ্রিন্টে সুরক্ষিত থাকবে WhatsApp
  • Android গ্রাহকদের জন্য এই ফিচার এসেছে
  • ফেব্রুয়ারি মাসে এই ফিচার পেয়েছে iOS গ্রাহকরা
বিজ্ঞাপন

Android গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা নিয়ে এল WhatsApp। চলতি বছর ফেব্রুয়ারি মাসে iOS গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছেছিল। এবার Android গ্রাহকরাও বায়োমেট্রিক পদ্ধতিতে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। সম্প্রতি WhatApp ব্যবহার করে নজরদারির কারণে শিরোনামে এসেছে WhatsApp। তখনই নতুন সুরক্ষা ফিচার যোগ হল।

এবার থেকে Android গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। একবার আনলক করার নির্দিষ্ট সময় পরে তা আবার লক হয়ে যাবে। কত সময় পরে WhatsApp আবার ব্লক হবে তা ঠিক করতে পারবে গ্রাহক। আনলক করার সাথে সাথে যেমন আবার লক হয়ে যাওয়ার অপশন থাকবে, তেমনই থাকবে 1 মিনিট অথবা 30 মিনিট পরে নিজে থেকেই লক হওয়ার অপশন থাকবে।

Android গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে Settings > Account > Privacy > Fingerprint lock এ গিয়ে ‘Unlock with fingerprint option' সিলেক্ট করতে হবে। শীঘ্রই গোটা বিশ্বের সব Android গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

অনেক দিন ধরেই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের পরিকল্পনা করছে WhatsApp। সম্প্রতি কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে এই পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই গোটা দেশে দশ লক্ষ গ্রাহকের মধ্যে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল।

“অনেকদিন ধরেই ভারতে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছে। সেখান থেকে অনেক গ্রাহকের মধ্যেই এই পেমেন্ট পদ্ধতিতে আগ্রহ দেখা গিয়েছে। শীঘ্রই ভারতে সব WhatsApp গ্রাহকদের জন্য এই পেমেন্ট লঞ্চের ব্যাপারে আমরা আশাবাদী। শীঘ্রই এই বিষয়ে আরও বেশি তথ্য দিতে পারবো।” বুধবার জানিয়েছেন মার্ক জাকারবার্গ।

আরও পড়ুন:

WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?

20টি দেশের সরকারি আধিকারিকদের WhatsApp হ্যাকিংয়ে চাঞ্চল্য: রিপোর্ট

10,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »