কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে Mi CC9 Pro, ক্যামেরায় থাকছে চমক

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অক্টোবর 2019 17:18 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে লঞ্চ হবে Mi CC9 Pro
  • থাকতে পারে 5G সাপোর্ট
  • থাকবে একটি কার্ভড ডিসপ্লে

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে

5 নভেম্বর লঞ্চ হবে নতুন Mi CC9 Pro। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে Xiaomi Watch আর Mi TV 5 সিরিজের স্মার্টটিভি। ইতিমধ্যেই নতুন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছে Xiaomi। বুধবার নতুন টিজারে Mi CC9 Pro ফোনে কার্ভড ডিসপ্লে থাকার খবর নিশ্চিত করেছে বেজিংয়ের কোম্পানিটি। নতুন ফোনে থাকবে একটি OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে পারে বেশি রিফ্রেশ রেট।

বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে Mi CC9 Pro ফোনের ডিসপ্লের ছবি প্রকাশ করেছে Xiaomi। যদিও ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া  Vivo Nex 3 অথবা Huawei Mate 30 Pro ফোনের মতো কার্ভড ডিসপ্লে থাকছে না। ফোনের নীচে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। ডিসপ্লের উপরে থাকবে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ।

Advertisement

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা থাকবে এই ক্যামেরায় থাকবে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 5x অপটিকাল জুম আর 10x হাইব্রিড জুম ব্যবহার করে ছবি তোলা যাবে। যদিও এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি। Mi CC9 Pro ক্যামেরায় তোলা যে ছবি Xiaomi প্রকাশ করেছে সেখানে দুর্দান্ত ডিটেল দেখা গিয়েছে।

এছাড়াও TENAA ওয়েবসাইটে Mi CC9 Pro ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। 6GB, 8GB আর 12GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

64GB, 128GB আর 256GB স্টোরেজে পাওয়া যাবে Mi CC9 Pro। কালো, নীল, ধূসর, সবুজ, গোলাপি, বেগুনি, লাল এবং সাদা রঙে এই ফোন লঞ্চ করবে Xiaomi। ফোনের ওজন 208 গ্রাম। Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 5,170 mAh ব্যাটারি।

Advertisement

আরও পড়ুন:

পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10; জানিয়ে দিল Xiaomi

কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

Advertisement

আগামী সপ্তাহে আসছে Xiaomi -র প্রথম স্মার্টওয়াচ, ফিচারগুলি দেখে নিন

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 20-megapixel + 12-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5260mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi CC9 Pro, Mi CC9 Pro Specifications, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.