লঞ্চের আগে ফাঁস হল Mi CC9 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 নভেম্বর 2019 13:57 IST
হাইলাইট
  • Mi CC9 Pro ফোনে 10x হাইব্রিড জুম থাকছে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট
  • থাকবে একটি কার্ভড ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে

Photo Credit: Weibo

 আগামীকাল 5 নভেম্বর লঞ্চ হবে Mi CC9 Pro। লঞ্চের আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। একের পর এক টিজার প্রকাশ করে Mi CC9 Pro ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে Xaiomi। এই ফোনে থাকবে একটি কার্ভড ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে হাই রেস অডিও সাপোর্ট। Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট।

মঙ্গলবার চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। ইতিমধ্যেই চিনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। Mi CC9 Pro ফোনে থাকছে একটি Snapdragon 730G চিপসেট। এছাড়াও থাকছে হাই সেস অডিও সাপোর্ট।

Mi CC9 Pro ফোনের পিছনে থাকছে পাঁচটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে একটি 5 মেগাপিক্সেল 10x হাইব্রিড জুম ক্যামেরা। একটি 12 মেগাপিক্সেল 50 মিমি পোট্রেট ক্যামেরা, একটি 20 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

Mi CC9 Pro ফোনে থাকবে একটি 5,260 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে চিনে Mi CC9 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে।

আরও পড়ুন:

চলতি সপ্তাহে আসছে Mi Note 10, লঞ্চের আগেই দেখে নিন ক্যামেরার খুঁটিনাটি

200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone

15,000 টাকা দামে সেরা দশটি স্মার্টফোন

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 20-megapixel + 12-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5260mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.