থ্রি-ডি কার্ভড ডিসপ্লে, ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Mi Note 10 Lite

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 এপ্রিল 2020 18:50 IST
হাইলাইট
  • Mi Note 10 Lite-এ 64MP প্রাইমারি ক্যামেরা থাকছে
  • 30W ফাস্ট চার্জিং থাকছে
  • 32MP সেলফি ক্যামেরা দিয়েছে Xiaomi

তিনটি রঙে পাওয়া যাবে Mi Note 10 Lite

মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটা নতুন ফোন নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার বাজারে এসেছে Mi Note 10 Lite। Mi Note 10 ও Mi Note 10 Pro'র পরে এই সিরিজের তৃতীয় ফোন নিয়ে এল চিনের সংস্থাটি। Mi Note 10 Lite-এ রয়েছে থ্রি-ডি কার্ভড AMOLED ডিসপ্লে। থাকছে Snapdragon 730G চিপসেট, চারটি ক্যামেরা ও 30W ফাস্ট চার্জিং। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। একই ইভেন্ট থেকে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Redmi Note 9।

Mi Note 10 Lite-এর দাম

Mi Note 10 Lite-এর দাম শুরু হচ্ছে 349 ইউরো (প্রায় 29,900 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে 6GB RAM + 64GB স্টোরেজ থাকবে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 399 ইউরো (প্রায় 33,100 টাকা)। এছাড়াও 8GB RAM সহ এই ফোন নিয়ে আসবে সংস্থাটি। যদিও সেই ভেরিয়েন্টের দাম জানা যায়নি। সাদা, কালো ও বেগুনী রঙে পাওয়া যাবে Mi Note 10 Lite। মে মাসের বিশ্বের বিভিন্ন বেশে এই ফোন বিক্রি শুরু হবে। ভারতে এই ফোন লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।

48MP ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 9

Mi Note 10 Lite স্পেসিফিকেশন

Mi Note 10 Lite-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.47 ইঞ্চি FHD+থ্রি কার্ভড AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi Note 10 Lite-এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে MIUI 12, কবে পাবেন আপডেট?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের ভিতরে রয়েছে 5,260mAhব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং। Mi Note 10 Lite-এর ওজন 208 গ্রাম।

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5260mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  2. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  3. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  4. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  6. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  7. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  8. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  9. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
  10. Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.