একগুচ্ছ নতুন ফিচার সহ Xiaomi ফোনে আসছে MIUI 12

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 10 জানুয়ারী 2020 17:58 IST
হাইলাইট
  • শীঘ্রই Xiaomi ফোনে আসছে MIUI 12
  • নতুন কালার স্কিম দেখা যেতে পারে
  • 2019 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল MIUI 11

MIUI 12 এর টিজার প্রকাশ করল Xiaomi

Photo Credit: Weibo/ MIUI

শীঘ্রই Xiaomi ফোনে আসছে MIUI 12। সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে নতুন Android স্কিনের পোস্টার প্রকাশ করেছে Xiaomi। 2019 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল MIUI 11। শুরুতে চিনের স্মার্টফোনে এই আপডেট পৌঁছলেও গত বছর অক্টোবর মাসে থেকে বিশ্বব্যাপী ফোন MIUI 11 পৌঁছতে শুরু করেছিল। ভারতেও Redmi K20, Redmi Note 7 Pro, Poco F1 সহ একাধিক স্মার্টফোনে পৌঁছেছে কোম্পানির লেটেস্ট অ্যানড্রয়েড স্কিন MIUI 11। এবার MIUI 12 এর পোস্টার প্রকাশ করল কোম্পানি।

MIUI 12 স্কিনে নতুন সিস্টেম ফন্ট যোগ হতে চলেছে। MIUI 12 স্কিনেও MIUI 11 এর মতো মিনিমালিস্ট ডিজাইন থাকবে। টিজারে 12 সংখ্যায় গ্র্যাডিয়েন্ট এফেক্ট দেখা গিয়েছে। অর্থাৎ Xiaomi-র পরবর্তী অ্যানড্রয়েড স্কিনে নতুন কালার স্কিম দেখা যেতে পারে।

Advertisement

যদিও MIUI 12 স্কিনে নতুন কী পরিবর্তন দেখা যাবে সেই বিষয়ে মুখ খোলেনি Xiaomi। লঞ্চের আগে এই স্কিন সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করতে পারে বেজিংয়ের কোম্পানিটি।

এখনও ভারতে সব Xiaomi ডিভাইসে MIUI 11 আপডেট পৌঁছায়নি। সম্প্রতি ভারতে MIUI 11 গ্লোবাল স্টেবেল রম পরীক্ষার জন্য নিয়োগ শুরু করেছিল Xiaomi। ইতিমধ্যেই Redmi 4, Redmi 5, Redmi 5A, Redmi Note 5, Redmi Note 5 Pro এর মতো পুরনো মডেলগুলিতে এই আপডেট পৌঁছেছে।

চলতি বছর ভারতে ল্যাপটপ লঞ্চ করতে পারে Xiaomi। সম্প্রতি ভারতে RedmiBook ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের খবর সামনে এসেছে। গত বছর এপ্রিল মাসে এই ট্রেডমার্কের আবেদন জানিয়েছিল চিনের কোম্পানিটি। 2029 সালের এপ্রিল মাস পর্যন্ত RedmiBook ট্রেডমার্ক বৈধ থাকবে।

Advertisement

সম্প্রতি চিনে 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হল RedmiBook 13। মঙ্গলবার চিনে এই ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। এই ল্যাপটপে ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। নতুন ল্যাপটপের ভিতরে থাকছে 10th Gen Inter Core প্রসেসর, 8GB DDR4 RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। এছাড়াও RedmiBook 13 এ একটি কাস্টম ফ্যান ব্যবহার হয়েছে, যা আগের থেকে 25 শতাংশ বেশি হাওয়া চলাচল করতে সাহায্য করবে।

আরও পড়ুন:

Advertisement

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio

ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Realme C2s: দাম ও স্পেসিফিকেশন

শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy A71 ও Galaxy A51; সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MIUI 12, MIUI, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.