15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 অগাস্ট 2026 19:31 IST
হাইলাইট
  • Mivi ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনের দাম 15,000 টাকার নিচে থাকবে
  • এটি Qualcomm Snapdragon চিপসেটের সঙ্গে আসবে
  • ফোনটি Flipkart থেকে কেনা যাবে

Mivi phone may feature a Qualcomm Snapdragon chipset

Photo Credit: Mivi

Mivi চলতি সপ্তাহেই তাদের প্রথম স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে। "কামিং সুন" লেখা সেই টিজার দেখা গিয়েছিল ফ্লিপকার্টে। জানা গিয়েছে, অডিও ব্র্যান্ডটির প্রথম ফোন এমন ক্রেতাদের টার্গেট করবে, যারা সস্তায় 5G স্মার্টফোন ব্যবহার করতে চান। বর্তমানে মেমোরি চিপের দাম অগ্নিমূল্য হওয়ার ফলে 15,000 বা 20,000 টাকার নিচে ভাল 5G ফোন পাওয়া যাচ্ছে না। সেই শূন্যস্থান পূরণ করতে কিছু দেশীয় সংস্থা স্মার্টফোন মার্কেটে পা রাখার প্রস্তুতি নিচ্ছে, যাদের মধ্য অন্যতম মিভি। সূত্রের দাবি, Mivi ব্র্যান্ডের স্মার্টফোনের দাম 15,000 টাকার নিচে থাকবে। এতে কোন কোম্পানির প্রসেসর ব্যবহার হবে, সেই তথ্যও ফাঁস হয়েছে।

Mivi আনছে 15,000 টাকার কমে Snapdragon 5G ফোন 

91মোবাইলের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মিভির প্রথম স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon প্রসেসর ব্যবহার করা হবে। হ্যান্ডসেটের দাম 15,000 টাকার মধ্যে রাখা হবে। অর্থাৎ, এই প্রাইস সেগমেন্টে স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত একমাত্র মডেল হবে মিভি।

Snapdragon প্রসেসর থাকার বিষয়টি নিয়ে ক্রেতাদের মনে আগ্রহ তৈরি হতে পারে। কারণ সম্প্রতি 20,000 টাকার নিচে লঞ্চ হওয়া বেশিরভাগ 5G মোবাইল ফোন MediaTek Dimensity 6300 অথবা Unisoc T8200 চিপসেট দ্বারা পরিচালিত। তবে ঠিক কোন স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে, তা এখনও নিশ্চিত করেনি মিভি।

টিজার ছবিতে মিভির ফোনের সবুজ রঙের মডেলের সামান্য অংশ দেখা গিয়েছিল। ফোনের বৃত্তাকার কোণ ডিজাইন সম্পর্কে প্রাথমিক আভাস দিয়েছে। কোম্পানি এখন লঞ্চ ডেট বা কোনও স্পেসিফিকেশন ঘোষণা করেনি। সংস্থা আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়ে তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

মিভি মূলত কম দামে ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড, ব্লুটুথ স্পিকার, সাউন্ডবার, এবং স্পিকার তৈরির জন্য পরিচিত। আরেক ভারতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট ব্র্যান্ড Fireboltt পরশুদিন তাদের প্রথম ফোন লঞ্চ করেছে। এদের নাম হল Ace 5G এবং Boltt Evo (4G)। উভয় মডেলে স্টক Android 16 অপারেটিং সিস্টেম, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারি আছে।

Advertisement

64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার Boltt Ace 5G ভারতে 12,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। অন্য দিকে, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত Boltt Evo 4G-এর দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.