Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে

Mivi One 5G ভারতে সেপ্টেম্বর 24 লঞ্চ হবে।

Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে

Photo Credit: Mivi

Mivi One 5G has vertically stacked rear camera setup

হাইলাইট
  • Mivi One 5G সেপ্টেম্বরের শেষে ভারতে লঞ্চ হবে
  • স্মার্টফোনটি Qualcomm Snapdragon প্রসেসরের সঙ্গে আসছে
  • Mivi One 5G ফ্লিপকার্টে পাওয়া যাবে
বিজ্ঞাপন

Mivi তাদের প্রথম স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Mivi One 5G সেপ্টেম্বরের শেষে এ দেশে লঞ্চ হবে। একইসঙ্গে, ভারতীয় অডিও ব্র্যান্ডটি আপকামিং ফোনের ক্যামেরা ব্যাক প্যানেল ও ক্যামেরা মডিউলের ছবি প্রকাশ্যে এনেছে। আগেই সংস্থা নিশ্চিত করেছিল, এটি Qualcomm Snapdragpon 5G প্রসেসরের সঙ্গে আসবে। হ্যান্ডসেটের দাম 15,000 টাকার মধ্যে থাকতে পারে। ফলে মিভির হাত ধরে এই প্রাইস সেগমেন্টে প্রথম স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত মোবাইল দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Mivi One 5G ভারতে লঞ্চ হবে সেপ্টেম্বর 24

সেপ্টেম্বর 24 ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Mivi One 5G। মিভি তাদের X প্রোফাইল থেকে বিষয়টি নিয়ে ঘোষণা করেছে। এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। টিজার ছবিতে ফোনটি সবুজ রঙে দেখা গিয়েছে। ফোনের ফ্রেম চ্যাপ্টা এবং প্লাস্টিকের তৈরি। পিছনের দিকে ক্যামেরার জন্য লম্বাটে আকৃতির একটি মডিউল রয়েছে।

ক্যামেরা মডিউলের ভিতরে দুটি কাটআউট উপর-নিচ করে সাজানো হয়েছে, যা দেখতে iPhone 17 মডেলের মতো লাগছে। ফোনটি ইতিমধ্যেই Geekbench-এ দেখা গিয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের লিস্টিং অনুসারে, এতে Snapdragon 4 Gen 2 প্রসেসর থাকতে পারে। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত একটি বাজেট 5G চিপসেট।

মিভি ওয়ান 5G দুটি ভ্যারিয়েন্টে আসতে পারে। এটি 6 জিবি এবং 8 জিবি র‍্যাম মিলতে পারে। সফটওয়্যারের দিক এই হ্যান্ডসেটে Android 16 অপারেটিং প্রি-ইনস্টল করা থাকবে। জানা গিয়েছে, এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না। অর্থাৎ, ব্যবহারকারীরা পিওর অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাবে।

অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য অনুসারে, Mivi One 5G মডেলের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এইচডি+ ডিসপ্লে থাকবে। ডিভইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়া, ব্যাটারি ক্যাপাসিটি, ফাস্ট চার্জিং, বা ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ভারতীয় সংস্থাগুলি নতুন উদ্যমে দেশের স্মার্টফোন মার্কেটে প্রবেশ করছে। সম্প্রতি FireBoltt দুটি নতুন ফোন লঞ্চ করেছে। Boltt Ace 5G ও Evo 4G ফোন এনেছে তারা। দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম অগ্নিমূল্য। পাল্লা দিয়ে স্মার্টফোন উৎপাদনের খরচ বাড়ছে।

এই পরিস্থিতিতে আগের মতো কম দামে ফোন বিক্রি প্রথম সারির ব্র্যান্ডগুলির পক্ষে কঠিন হয়ে পড়েছে। রিয়েলমি, ওপ্পো, ভিভো বা ওয়ানপ্লাস কম দামে ফোন লঞ্চ একেবারে ছেড়েই দিয়েছে। বাজেট সেগমেন্ট থেকে নজর ঘুরিয়ে বেশি দামের ফোনের বাজারকে প্রাধান্য দিচ্ছে তারা। কারণ সেখানে লাভ বেশি। এই সুযোগে কিছু নতুন ব্র্যান্ড ফোনের ব্যবসা শুরু করতে উদ্যোগী হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »