Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে

ভারতীয় ব্র্যান্ড Mivi তাদের প্রথম স্মার্টফোন Mivi One 5G অফিশিয়ালি দেশের বাজারে লঞ্চ করেছে।

Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে

Photo Credit: Mivi

Mivi One 5G is priced at Rs. 14,999

হাইলাইট
  • Mivi One 5G ভারতে 15,000 টাকার কমে লঞ্চ হয়েছে
  • এটি 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা অফার করে
  • Mivi One 5G চলে Snapdragon 4 Gen 2 প্রসেসরে
বিজ্ঞাপন

ভারতীয় ওয়্যারেবল ডিভাইস ব্র্যান্ড Mivi বৃহস্পতিবার তাদের প্রথম স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে, যা Mivi One 5G নামে এসেছে। এটি 15,000 টাকার কমে বড় ব্যাটারি, Snapdragn প্রসেসর, ও পিওর Android OS অফার করছে। এই ফোন চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ ও প্রতিটিতে 128 জিবি স্টোরেজ আছে। টপ মডেলে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। Mivi One 5G মডেলে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, Mivi ClearTalk ফিচার, IP64 রেটিং, এবং মেমরি কার্ড সাপোর্ট পাওয়া যাবে। মিভি জানিয়েছে, তারা Android 18 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

Mivi One 5G দাম

Mivi One 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 16,999 টাকা। এটি নেভি ব্লু, বারগান্ডি, পিঙ্ক, গ্রীন, ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। অক্টোবর 8 থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হচ্ছে।

সংস্থা আরও জানিয়েছে, আসন্ন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 11,999 টাকার বিশেষ দামে পাওয়া যাবে। এছাড়াও, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 12,999 টাকা ও 13,999 টাকায় নেমে আসবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে।

Mivi One 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

মিভি ওয়ান 5G একটি 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে দিয়ে সজ্জিত, যার রিফ্রেশ রেট 90 হার্টজ, ও রেজোলিউশন এইচডি+ (720 x 1,670 পিক্সেল)। ফোনের পুরুত্ব 9.5 মিমি ও ওজন 210 গ্রাম। এই ফোনের সামনের অংশে পলিকার্বোনেট ও ইনজেকশন-মোল্ডেড অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি কাঠামো আছে।

ফটোগ্রাফির জন্য মিভির নতুন ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে, যা 15,000 টাকার নিচে অন্য কোনও ফোনে পাবেন না। 

Mivi One 5G মডেলে 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে  ব্লোটওয়্যার-মুক্ত পিওর Android 16 রয়েছে। ইউজাররা স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস পাবে। এই ফোনের অন্যতম ফিচার হল ক্লিয়ারটক। সংস্থার দাবি, এটি ফোনে কথা বলার সময় আশেপাশের গাড়ির শব্দ, বাতাসের আওয়াজ, মানুষের কথাবার্তা, ও গানবাজনার মতো অবাঞ্জিত শব্দ কমিয়ে দেয়।

  • KEY SPECS
  • NEWS
Display 6.70-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  2. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  3. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  4. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  5. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  6. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  7. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  8. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  10. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »