লঞ্চের আগেই জেনে নিন Moto G7 সিরিজের ফোনগুলিতে কী থাকছে?

বিজ্ঞাপন
Gaurav Shukla, আপডেট: 23 জানুয়ারী 2019 16:06 IST
হাইলাইট
  • Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে
  • চারটি নতুন ফোনের ছবি ও স্পেসিফিকেশান সামনে এল
  • লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম

আগামী মাসে বাজারে আসবে Moto G7 সিরিজের ফোনগুলি

Moto G7 সিরিজের চারটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি চরমে। এই চারটি ফোন হল Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ইতিমধ্যেই এই চারটি স্মার্টফোনের ছবি, সম্ভাব্য স্পেসিফিকেশান ও দাম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।

 

আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও

 

Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে। এটাই Moto G7 সিরিজের সবথেকে কম দামের স্মার্টফোন। সোনালি ও নীল রঙে পাওয়া যাবে Moto G7 Play। Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)। কালো ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে কালো ও সাদা রঙে পাওয়া যাবে Moto G7। নীল ও লাল রঙে পাওয়া যাবে Moto G7 Plus। শেষ দুটি ভেরিয়েন্টের দাম জানা না গেলেও সব থেকে বেশি দামে বিক্রি হবে Moto G7 Plus।

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .

 

Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে
ছবি সৌজন্যে: 91Mobiles

 

আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone

Advertisement

 

সম্প্রতি 91Mobiles এ প্রকাশিত এক রিপোর্টে Moto G7 সিরিজের চারটি ফোনের ছবি ও স্পেসিফিকেশান ফাঁস হয়েছে। ছবিতে নতুন ফোনের উপরে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা গিয়েছে।
 

আরও পড়ুন: শক্তিশালী চিপসেট ও ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 7 Pro

Advertisement

 

Moto G7 সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y89

 

Moto G7 Plus সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Plus এ থাকবে একই 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: ‘ডিসপ্লে নচ' কে বিদায় জানিয়ে লঞ্চ হল Honor View 20

 

Moto G7 Power সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Power ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আরও পড়ুন: Jio কে চাপে ফেলতে এক বছর ভ্যালিডিটি নিয়ে হাজির Airtel

 

Moto G7 Play সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Play এ থাকবে একই 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 2GB RAM আর 3,000mAh ব্যাটারি। বি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Play ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

আগামী 7 ফেব্রুয়ারী এক ইভেন্টে Moto G7 সিরিজের চারটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.