শক্তিশালী চিপসেট ও ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 7 Pro

Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।

শক্তিশালী চিপসেট ও ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 7 Pro

Photo Credit: Weibo/ Xiaomi

Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার

হাইলাইট
  • Redmi Note 7 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট
  • থাকবে 48MP ক্যামেরা
  • Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হবে 1,499 ইউয়ান (প্রায় 15,800 টাকা) থেকে
বিজ্ঞাপন

সবে লঞ্চ হয়েছে Redmi Note 7। এই সপ্তাহে চিনে বিক্রি শুরু হয়েছে কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন। ইতিমধ্যেই Redmi Note 7 Pro ফোনের স্পেসিফিকেশান সামনে আসতে শুরু করল। Redmi Note 7 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 ফোনের মতোই Redmi Note 7 Pro ফোনেও থাকবে 48MP ক্যামেরা।

 

আরও পড়ুন: নতুন আপডেটে ধারালো হবে Redmi Note 7 ফোনের 48MP ক্যামেরা

 

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে Redmi Note 7 Pro ফোনে থাকবে 48MP Sony IMX586 প্রাইমারি সেন্সার। Redmi Note 7 ফোনে 48MP Samsung ISOCELL GM1 সেন্সার ব্যবহার করেছিল Xiaomi।

 

আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm

 

আপাতত Redmi Note 7 Pro ফোন সম্পর্কে এই তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। তবে Redmi Note 7 Pro ফোনে শক্তিশালী Snapdragon 675 চিপসেট ব্যবহার করবে চিনের কোম্পানিটি।

 

আরও পড়ুন: স্মার্টফোন হয়ে কামব্যাক করছে গত দশকের হার্টথ্রব Motorola Razr

 

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে Redmi Note 7 Pro ফোনের দাম শুরু হবে 1,499 ইউয়ান (প্রায় 15,800 টাকা) থেকে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনের 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,300 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)।

 

আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »