কার্ভড ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল Motorola Edge+

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 মে 2020 15:14 IST
হাইলাইট
  • 26 মে বিক্রি শুরু হবে otorola Edge+
  • থাকছে 108MP ক্যামেরা
  • দুটি রঙে পাওয়া যাবে

Motorola Edge+

ভারতে লঞ্চ হল Motorola Edge+। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং। ভারতে রি ফোনের দাম 74,999 টাকা থেকে। এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে।

Motorola Edge+ এর দাম 74,999  টাকা। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ফ্লিপকার্ট ও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Motorola Edge+।

Motorola Edge+ স্পেসিফিকেশন

সিঙ্গেল সিম Motorola Edge+ এ স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে। থাকছে HDR10+ সার্টিফিকেশন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB LPDDR5 RAM ও 256GB UFS3.0 স্টোরেজ।

এই ফোনের রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ক্যামেরায় 6K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Bluetooth 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax (Wi-Fi 6), GPS, A-GPS, GLONASS, Galileo, ও BDS। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ ও ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.