আজ ভারতে আসছে Motorola Edge+, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

মঙ্গলবার ভারতে আসছে Motorola Edge+। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং।

আজ ভারতে আসছে Motorola Edge+, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

Motorola Edge+

বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে আসছে Motorola Edge+। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 108 মেগাপিক্সেল ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিং। মার্কিন মুলুকে এই ফোনের দাম শুরু হচ্ছে 999 মার্কিন ডলার থেকে।

এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। Motorola Edge+ এর দাম 999 ইউরো (প্রায় 76,400 টাকা)। যদিও ভারতে এই ফোনের দাম ঘোষণা করেনি Motorola। ভারত ছাড়াও ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Motorola Edge+ স্পেসিফিকেশন

সিঙ্গেল সিম Motorola Edge+ এ স্টক Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। 90Hz রিফ্রেশ রেটের এই ফোনে কার্ভড ডিজাইন থাকছে। থাকছে HDR10+ সার্টিফিকেশন। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB LPDDR5 RAM ও 256GB UFS3.0 স্টোরেজ।

এই ফোনের রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এই ক্যামেরায় 6K ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। আর থাকছে একটি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 25 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, Bluetooth 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax (Wi-Fi 6), GPS, A-GPS, GLONASS, Galileo, ও BDS। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জ ও ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »