জুলাই মাসে ভারতে লঞ্চ হবে Moto E5 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুন 2018 16:13 IST
হাইলাইট
  • এই সপ্তাহের শুরুতেই এই ফোনের টিজার টুইটারে পোস্ট করেছিল Motorola
  • এই ফোন ভারতের বাজারে দশ হাজার বাজেটের মধ্যে লঞ্চ হতে পারে
  • Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি

সম্প্রতি ভারতে কোম্পানির Moto G6 ও  Moto G6 Play ফোনদুটি লঞ্চ হয়েছে। আর এবার এক রইপোর্টে জানানো হল খুব শিঘ্রই ভারতে Moto E5 সিরিজের ফোন লঞ্চ হবে। Moto E5 Plus ফোনটি ভারতে লঞ্চ করবে Motorola।

এই সপ্তাহের শুরুতেই এই ফোনের টিজার টুইটারে পোস্ট করেছিল Motorola। এর থেকেই ভারতে Moto E5 Plus লঞ্চ আসন্ন বলে মনে করা হচ্ছিল। Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। সম্প্রতি Gadget 360 জানতে পেরেছে জুলাই মাসে ভারতে এই ফোন লঞ্চ হবে। যদিও এদেশে Moto E5 ফোন পরে লঞ্চ করবে Motorola।

Moto E5 Plus দাম

ইউরোপে Moto E5 Plus এর দাম 169 ইউরো (প্রায় 13,500 টাকা)। বাজেট সেগমেন্টে এই ফোন ভারতের বাজারে দশ হাজার বাজেটের মধ্যে লঞ্চ হতে পারে। এই দামে Xiaomi Redmi 5, Oppo Realme 1 এমনকি Xiaomi Redmi Note 5 ফোনগুলির সাথে এই ফোন টক্কড় দেবে।

Moto E5 Plus স্পেসিফিকেশান

Moto E5 Plus এ থাকবে একটি 6 ইঞ্চি IPS ডিসপ্লে। এই দুটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। Moto E5 Plus এ থাকবে Qualcomm Snapdragon 435 চিপসেট আর 3GB RAM ও 32GB স্টোরেজ।

আগেই জানানো হয়েছে Moto E5 Plus এ আছে 5000 mAh ব্যাটারি। এর সাথেই থাকছে কোম্পানির নিজস্ব টার্বো চার্জিং টেকনোলজি। এই চার্জারে পাত্র 15 মিনিটে 6 ঘন্টার চার্জ পাওয়া যাবে। Moto E5 এ একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়াও Moto E5 Plus এ থাকবে একটি 12MP অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য Moto E5 Plus এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Terrific battery life
  • Near-stock Android
  • Sleek design
  • Bad
  • Middling performance
  • Sub-standard cameras
  • Low-res display
  • Heavy and unwieldy
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 8.0 Oreo
Resolution 720x1440 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.