লঞ্চের আগেই দেখে নিন Moto One Power ফোনের স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুলাই 2018 13:21 IST
হাইলাইট
  • Moto One Power এ থাকবে 4,850 mAh ব্যাটারি
  • 2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola
  • এর সাথেই থাকবে 6GB RAM

Photo Credit: TENAA

 

মিডরেঞ্জ সেগমেন্টে শিঘ্রই লঞ্চ হবে Moto One Power। আগামী 2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে Motorola। লঞ্চের আগে ইতিমধ্যেই এই ফোনের একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে। নতুন এক রিপোর্টে Moto One Power সম্পর্কে নতুন একাধিক তথ্য পাওয়া গেল। নতুন এই রিপোর্টে জানা গিয়েছে Moto One Power এ থাকবে 4,850 mAh ব্যাটারি, ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর 6GB RAM।

Advertisement

চিনের TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে Moto One Powerফোনটিকে দেখা গিয়েছে। TENAA ডাটাবেস থেকে জানা গিয়েছে কালো, সোনালি, রূপালী ও সাদা রঙে Moto One Power পাওয়া যাবে।

Moto One Power স্পেসিফিকেশান

Moto One Power ফোনে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Moto One Power এ থাকবে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.7:9। যদিও এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। Moto One Power এর ভিতরে একটি Snapdragon 636 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB অনবোর্ড স্টোরেজ।

TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে ছবি তোলার জন্য Moto One Power ফোনে ভার্টিকাল ডুয়াল রিয়াল ক্যামেরা ব্যবহার হয়েছে। এই ডুয়াল ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার আর একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Moto One Power ফোনে সেলফি তোলার জন্য একটি 8MP ও একটি 12MP ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে।

Advertisement

কানেক্টিভিটির জন্য Moto One Power এ থাকবে 4G VoLTE, Bluetooth, আর USB। এর সাথেই Moto One Power ফোনে একটি 4,850 mAh ব্যাটারি থাকবে। Moto One Power এর ওজন 170 গ্রাম।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Motorola One Power, Moto One Power
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.