প্রকাশিত হলো আসন্ন Motorola Razr 50D-হ্যান্ডসেটটির বিভিন্ন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 17 ডিসেম্বর 2024 13:12 IST
হাইলাইট
  • Motorola Razr 50D-হ্যান্ডসেটটিকে 4000mAh ব্যাটারীর সাথে তালিকাভুক্ত করা
  • এটি Motorola Razr 50-এর Docomo এক্সক্লুসিভ মডেল হিসেবে উন্মোচিত হতে পার
  • ভারতে সেপ্টেম্বর মাসে Motorola Razr 50-ফোনটি লঞ্চ হয়েছিল

Motorola Razr 50D একটি হোয়াইট মার্বেল ফিনিশে উপলব্ধ হওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে

Photo Credit: NTT Docomo

আগামী সপ্তাহে জাপানের বাজারে বিপ্লব আনতে চলছে Motorola Razr 50D। কিন্তু Motorola এখনও পর্যন্ত তাদের এই ফোল্ডবল ফোনটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। জাপানের মোবাইল অপারেটর NTT Docomo-এর ওয়েবসাইটের মধ্যে ফোনটি লঞ্চের জন্য একটি মাইক্রোসাইট লাইভ চলছে, যেখানে এটির দাম, লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশনগুলি দেখা যাচ্ছে। এছাড়াও তালিকা থেকে ফোনটির ডিজাইন এবং রঙের বিকল্প সম্মন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। Motorola Razr 50D-ভারতে উপলব্ধ Razr 50-র মত একই ডিজাইন হতে পারে। তালিকা অনুযায়ী, এই ক্যামসেল ফোল্ডবল ফোনটিতে একটি 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং 3.6 ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে।

Motorola Razr 50D-এর দাম এবং স্পেসিফিকেশন:

NTT Docomo-এর ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট যুক্ত করা হয়েছে, যেখানে Motorola Razr 50D-এর কিছু স্পেসিফিকেশন প্রী-অর্ডারের বিবরণ দাম এবং লঞ্চের তারিখ সম্মন্ধে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী হ্যান্ডসেটটি 19সে ডিসেম্বর JPY1,14,950 (প্রায় 65,000টাকা) মূল্যে লঞ্চ করা হবে। এটি মাসিক JPY2587 (প্রায় 1,500) মূল্যে কেনা যাবে। বর্তমানে হ্যান্ডসেটটি প্রী-বুকিং এর জন্য উপলব্ধ আছে এবং আগামী 17ই ডিসেম্বর থেকে গ্রাহকরা এটি আগে থেকেই কিনতে পারবেন।

তালিকাতে দেখা গিয়েছে, Motorola Razr 50D সাদা মার্বেল ডিজাইনের সাথে পাওয়া যাবে। এই ক্যামসেল ফোল্ডবল ফোনটির পাশের অংশগুলি Razr 50-এর মত একই ধরনের গোলাকার। মনে হচ্ছে এটি একটি সাধারণ Motorola Razr-এর Docomo এক্সক্লুসিভ মডেল। Motorola Razr 50-এই স্ট্যান্ডার্ড মডেলটি চলতি বছর সেপ্টেম্বর মাসে 64,999টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটিতে 8জিবি RAM+256জিবি স্টোরেজ অন্তর্ভুক্ত ছিল।

তালিকা অনুযায়ী, Motorola Razr 50D-হ্যান্ডসেটটিতে একটি 6.9ইঞ্চির Full-HD+ pOLED ডিসপ্লে আছে, যেটিতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা আছে। এছাড়াও ফোনটির বাইরে একটি 3.6 ইঞ্চির স্ক্রিন আছে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং একটি 13মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর আছে। এটিতে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে।

তালিকায় দেখা গিয়েছে, হ্যান্ডসেটটিতে একটি 4,000mAh ব্যাটারী থাকবে এবং এটি একমাত্র 8জিবি RAM+256জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে আসবে। এটিতে জল প্রতিরোধের জন্য IPX8-রেটিং ডলবি অ্যাটমোস সমর্থিত স্টেরিও স্পিকার আছে। হ্যান্ডসেটটির পরিমাপ 171x74x7.3 মিমি এবং ওজন 187 গ্রাম।

Motorola Razr 50-ফোনটি ভারতে 6.9 ইঞ্চির অভ্যন্তরীণ স্ক্রিন এবং 3.63 ইঞ্চির কভার ডিসপ্লে নিয়ে উন্মোচিত হয়েছিল। এটি MediaTek Dimensity 7300X SoC দ্বারা চালিত। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যার মধ্যে প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং অন্যটি 13মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ভিতরের ডিসপ্লেটিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। হ্যান্ডসেটটিতে IPX8 রেটিং যুক্ত করা আছে এবং এটি 4200mAh ব্যাটারী দ্বারা চালিত। embed code

+

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত কি এটাই?
  2. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  3. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  4. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  5. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  6. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  7. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  8. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  9. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  10. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.