কবে ভারতে আসছে Motorola One Action?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অগাস্ট 2019 13:21 IST
হাইলাইট
  • 23 অগাস্ট এই ফোন লঞ্চ হবে
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে থাকছে Exynos 9609 চিপসেট

Motorola One Action ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে

Photo Credit: WinFuture

23 অগাস্ট নতুন স্মার্টফোন লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রন পাঠাতে শুরু করল Motorola। এই ইভেন্টে ভারতে লঞ্চ হবে পারে Motorola One Action। এখনও এই ফোন লঞ্চ না হলেও একাধিক রিপোর্টে Motorola One Action ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। যদিও 23 অগাস্টের ইভেন্টে কোন ফোন লঞ্চ হবে জানায়নি Motorola। ইতিমধ্যেই ভারতে One সিরিজের তিনটি ফোন লঞ্চ করেছে Motorola। Motorola One Vision, Motorola One আর Motorola One Power এর পরে এই সিরিজে চতুর্থ ফোন হতে চলেছে Motorola One Action।

আমন্ত্রণ পত্র Motorola One Action ফোনের নাম উল্লেখ না করলেও সেখানে  #CaptureTheAction হ্যাশ ট্যাগ ব্যবহার হয়েছে। ইতিমধ্যেই জার্মানির অ্যামাজন ওয়েবসাইটে Motorola One Action ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

Motorola One Action ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 21:9। ডিসপ্লের উপরে হোল পাঞ্চের নীচে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9609 চিপসেড়, 4GB  RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Action ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর। সাথে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর থাকছে। ফোনের ভিতরে থাকবে একটু 3,500 mAh ব্যাটারি। থাকছে USB Type-C পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর Android Pie অপারেটিং সিস্টেম।

Amazon এ Motorola One Action এর দাম 299 ইউরো (প্রায় 23,500 টাকা)। ভারতে এর থেকে কম দামে লঞ্চ হতে পারে Motorola One Action।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.