লঞ্চের আগেই ফাঁস হল Motorola One ফোনের স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2018 16:46 IST
হাইলাইট
  • 2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে Motorola One লঞ্চ হবে
  • Motorola One ফোনের ভিতরে একটি 2820 mAh ব্যাটারি ব্যবহার হবে
  • এর সাথেই চলবে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম

2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে Motorola One, Motorola One Power আর Moto Z3 ফোনগুলি লঞ্চ করবে Motorola।

Photo Credit: TENAA

2 আগস্ট চিকাগোতে এক ইভেন্টে Motorola One, Motorola One Power আর Moto Z3 ফোনগুলি লঞ্চ করবে Motorola। ইতিমধ্যেই Motorola One ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে Motorola One ফোনটি আসলে Motorola One Power ফোনের ছোট ভাই। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে  Motorola One ফোনে 6.16 ইঞ্চি ইফঅ+ ডিসপ্লে, 6GB পর্যন্ত RAM আর ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে।

কিছুদিন আগেই এক সার্টিফিকেশান ওয়েবসাইটে Motorola One Power ফোনের স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছিল। এবার একই ওয়েবসাইট থেকে  Motorola One ফোনের স্পেসিফিকেশান জানা গেল। কালো, সোনালি ও রূপালী রঙে  Motorola One পাওয়া যাবে। Motorola One Power ফোনের পিছনে মেটাল ব্যবহার হলেও  Motorola One ফোন গ্লাস ব্যাক ব্যবহার করেছে Motorola।

Motorola One স্পেসিফিকেশান

Motorola One ফোনে চলবে লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।  Motorola One তে থাকবে একটি 6.18 ইঞ্চি TFT ডিসপ্লে। এই ফোনের ভিতরে একটি 1.6GHz ও 1.8GHz প্রসেসার, 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB স্টোরেজ থাকবে। যদিও microSD কার্ডের মাধ্যমে  Motorola One ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য  Motorola One ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। এই ডুয়াল ক্যামেরায় একটি 16MP ও একটি 5MP সেন্সার ব্যবহার করেছে Motorola। এর সাথেই সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 12MP ক্যামেরা। কানেক্টিভিটির জন্ত  Motorola One এ থাকবে G VoLTE, Bluetooth আর USB।  Motorola One ফোনের ভিতরে একটি 2820 mAh ব্যাটারি ব্যবহার হবে।  Motorola One এর ওজন 170 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Motorola One, Motorola One Power, Moto Z3
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.