লঞ্চ হয়েছিল অগাস্টে, সোমবার বিক্রি শুরু হল Nokia 5.1 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অক্টোবর 2018 09:37 IST
হাইলাইট
  • অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus
  • ভারতে এই ফোনের দাম 10,999টাকা
  • সোমবার দুপুর 12 টায় শুরু হবে বিক্রি

অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Nokia 5.1 Plus। একই ইভেন্টে Nokia 6.1 Plus ফোনটি লঞ্চ করেছিল HMD Global। ইতিমধ্যেই Nokia 6.1 Plus ফোন বিক্রি শুরু হলেও Nokia 5.1 Plus ফোন বিক্রি শুরু হয়নি। এই বছর চিনে Nokia X5 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। নাম বদলে ভারতের বাজারে Nokia 5.1 Plus নামে এই ফোন লঞ্চ করা হয়েছে। তবে চিনের বাইরে গ্লোবাল ভেরিয়েন্ট Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে। এই কারণে Nokia 5.1 Plus ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চলবে। একই সাথে জলদি এই ফোনে নতুন Android আপডেট ও মাসিক সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। অগাস্ট মাসে লঞ্চ হলেও অবশেষে সোমবার থেকে বিক্রি শুরু হল Nokia 5.1 Plus। ভারতে Xiaomi Redmi Note 5, Redmi Y2, Moto G6 আর Honor 9N এর মতো ফোনগুলির সামনে প্রতিযগিতার সম্মুখীন হবে নতুন Nokia 5.1 Plus।

Nokia 5.1 Plus এর দাম

শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে Nokia 5.1 Plus। ভারতে এই ফোনের দাম 10,999টাকা। লঞ্চের সময় এই ফোন কিনলে একাধিক অফার দিচ্ছে Flipkart। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Nokia 5.1 Plus। সোমবার দুপুর 12 টায় Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 5.1 Plus বিক্রি শুরু হবে।

Advertisement

Nokia 5.1 Plus স্পেসিফিকেশান

Nokia 5.1 Plus এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia 5.1 Plus এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ।

Nokia 5.1 Plus এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 5.1 Plus এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia 5.1 Plus এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks very stylish
  • Android One with regular updates
  • Great battery life
  • Good app and gaming performance
  • Bad
  • Hybrid dual-SIM
  • Cameras struggle in low light
  • Gets warm quickly in games
 
KEY SPECS
Display 5.86-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া:
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.