ডিসপ্লে নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Nokia X5

চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 999 ইউয়ান (প্রায় 9,999 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 1,399 ইউয়ান (প্রায় 13,999 টাকা)।

ডিসপ্লে নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Nokia X5
হাইলাইট
  • দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Nokia X5
  • Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম
  • এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট
বিজ্ঞাপন

 

অবশেষে চিনে  Nokia X5 ফোনটি লঞ্চ করল HMD Global। এই স্মার্টফোনে রয়েছে একটি 19:9 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, অক্টা-কোর চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 2018 সালে কোম্পানির X সিরিজে এই নিয়ে দুটি ফোন লঞ্চ করল Nokia। এই বছরের শুরুতেই Nokia X6 এর হাত ধরে নতুন X সিরিজের ফোন লঞ্চ করেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি।  

Nokia X5 এর দাম

চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 999 ইউয়ান (প্রায় 9,999 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 1,399 ইউয়ান (প্রায় 13,999 টাকা)। আগামী 19 জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। Suning.com ওয়েবসাইটে ইতিমধ্যেই Nokia X5 এর রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। নাইট ব্ল্যাক, বাল্টিক সি ব্লু আর গ্লেসিয়ার হোয়াইট কালারে Nokia X5 লঞ্চ হয়েছে।

 Nokia X5 ডিজাইন

Nokia X5 এ পলিকার্বোনেট ফ্রেমের ডিজাইন থাকবে। ডিসপ্লের উপরে একটি কালো নচ আর ডিসপ্লের নীচে একটি পাতলা চিন থাকবে। কোম্পানি দাবি করেছে Nokia X5 এর স্ক্রিন-টু-বডি রেশিও 84 শতাংশ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।  

Nokia X5 স্পেসিফিকেশান

Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia X5 এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  2. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  3. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  4. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  5. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  6. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  7. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  8. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  9. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  10. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »