এটাই নতুন Nokia 5.2! লঞ্চের আগে ফাঁস হল ডিজাইন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ফেব্রুয়ারি 2020 19:04 IST
হাইলাইট
  • 23 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে Nokia 5.2
  • এই ফোনে থাকবে চারটি ক্যামেরা
  • বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে

Nokia 5.2 ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার-ড্রপ নচ

Photo Credit: Twitter / evleaks

23 ফেব্রুয়ারি বার্সেলোনায় নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে HMD Global। এই ইভেন্ট থেকে Nokia 5.2 সহ একাধিক স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি Nokia 5.2-এর ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।

ট্যুইটারে ইভান ব্লাস Nokia 5.2-এর ছবি প্রকাশ করেছেন। এই ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে গ্লসি ফিনিশ ব্যবহার করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। ফোনের সামনে এই দামের অন্যান্য ফোনের মতোই ডিজাইন থাকছে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।

এটাই Samsung Galaxy Z Flip! ভিডিওতে দেখে নিন এই ফোল্ডেবল ফোন

Nokia 5.2-তে থাকতে পারে 6GB RAM ও 64GB স্টোরেজ। লঞ্চের সময় এই ফোনের দাম হতে পারে 180 মার্কিন ডলার (প্রায় 12,800 টাকা)।

সম্প্রতি ভারতে সস্তা হয়েছে Nokia 6.2 ও Nokia 7.2। 3,500 টাকা সস্তা হয়ে 12,499 টাকা দামে বিক্রি হচ্ছে Nokia 6.2। Nokia 7.2 ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমেছে 3,100 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 15,499 টাকা খরচ হবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 2,500 টাকা কমে হয়েছে 17,099 টাকা।

Advertisement

Nokia 6.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 6.2-এর ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 6.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 6.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 6.2 ফোনের ওজন 180 গ্রাম।

Advertisement

Nokia 7.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 7.2 -এর ডিসপ্লেতেও HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, Nokia Captain America, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.