লঞ্চের আগেই ফাঁস হল Nokia 5.3 -র ছবি ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Nokia 5.3 তে থাকবে একটি 6.55 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং।

লঞ্চের আগেই ফাঁস হল Nokia 5.3 -র ছবি ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Photo Credit: Twitter / @zoonokia

Nokia 5.3 -র ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট

হাইলাইট
  • সায়ান গ্রিন রঙে পাওয়া যাবে Nokia 5.3
  • Nokia 5.3 তে থাকবে একটি 6.55 ইঞ্চি ডিসপ্লে
  • 6GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন
বিজ্ঞাপন

19 মার্চের অনুষ্ঠান থেকে কোম্পানির পরবর্তী স্মার্টফোন নিয়ে আসবে HMD Global। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে এই অনুষ্ঠান থেকেই লঞ্চ হতে পারে Nokia 5.3। এবার নতুন ফোনের ছবি ও বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Nokia 7.2 এর মতোই সায়ান গ্রিন রঙে পাওয়া যাবে Nokia 5.3। ফোনের পিছনে থাকছে বৃত্তাকার ক্যামেরা মডিউল। সেখানে থাকছে চারটি ক্যামেরা আর একটি এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা মডিউলের নীচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই ফোনের প্রাইমারি ক্যামেরায় 16 মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Nokia 5.3 তে থাকবে একটি 6.55 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং।

6GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে Nokia 5.3। 180 মার্কিন ডলারে (প্রায় 13,200 টাকা) বিক্রি হবে এই ফোনে। Nokia 5.3 তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। চারটি রঙে পাওয়া যাবে এই ফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  3. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  5. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  7. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  8. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  9. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  10. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »