বৃহস্পতিবার বিক্রি হবে ডিসপ্লে নচ ও গ্লাস ব্যাক সহ Nokia 6.1 Plus

ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা। Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 6.1 Plus কেনা যাবে। বৃহষ্পতিবার থেকে এই ফোন বিক্রি হলেও শুক্রবার থেকে এই ফোন শিপিং শুরু হবে।

বৃহস্পতিবার বিক্রি হবে ডিসপ্লে নচ ও গ্লাস ব্যাক সহ Nokia 6.1 Plus

Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা

হাইলাইট
  • সম্প্রতি ইভেন্টে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus
  • ভারতে এই প্রথম কোন Nokia ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা গেল
  • Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা
বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর 12টায় বিক্রি হবে Nokia 6.1 Plus। ডিসপ্লের উপরে কালো নচ ছাড়াও এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ Snapdragon 636 চপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা। এই মুহুর্তে বাজারে Redmi Note 5 Pro ও Asus ZenFone Max Pro M1ফোনের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই ফোন।  Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হওয়ার কারনে Nokia 6.1 Plus ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এর সাথেই জলদি লেটেস্ট সফটওয়্যারব আপডেট চলে আসবে এই ফোনে। একই ইভেন্টে Nokia 5.1 Plus ফোন লঞ্চ করেছিল কোম্পানি। এই ফোনের ডিসপ্লের উপরেও একটি কালো নচ থাকবে। সম্প্রতি বিক্রি শুরু হয়েছে Nokia 5.1 Plus। 

আরও পড়ুন: Nokia 6.1 Plus রিভিউ

Nokia 6.1 Plus দাম ও লঞ্চ অফার

ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,999 টাকা। বৃহস্পতিবার দুপুর 12 টায় Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 6.1 Plus কেনা যাবে। 

Nokia 6.1 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও Nokia-র নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4GB RAM আর 64GB স্টোরেজ।

 এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।

কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে থাকবে 4G VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11ac, USB Type-C (v2.0), GPS/ A-GPS আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন।কানেক্টিভিটির জন্য Nokia 6.1 Plus ফোনে থাকবে 4G VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11ac, USB Type-C (v2.0), GPS/ A-GPS আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »