19 জুলাই এই দেশে লঞ্চ হবে Nokia X6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুলাই 2018 16:27 IST
হাইলাইট
  • হংকং এ আগামী 19 জুলাই লঞ্চ হবে Nokia X6
  • মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia-র এই বাজেট ফোন
  • Nokia 6.1 Plus নামে লঞ্চ হবে Nokia X6

 

অনেক দিন ধরেই Nokia X6 এর গ্লোবাল লঞ্চ নিয়ে ইন্টারনেটে কানাঘুষো চলছে। হংকং এ আগামী 19 জুলাই লঞ্চ হবে Nokia X6। মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia-র এই বাজেট ফোন। Nokia X6 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ ও ফেস আনলক ফিচার রয়েছে। Asus ZenFone Max Pro M1, Xiaomi Redmi Note 5 Pro এর মতো ফোনগুলিকে বাজারে দারুন প্রতিযোগিতার সামনে ফেলবে Nokia X6। গত মাসে ভারতের সাপোর্ট পেজে Nokia X6 ফোনটি দেখা গিয়েছিল।

হংকং এর এক মোবাইল ম্যাগাজিনে জানানো হয়েছে সেই দেশে Nokia 6.1 Plus নামে লঞ্চ হবে Nokia X6। নাম বদল হলেও ডিজাইন ও স্পেসিফিকেশানে কোন বদল হবে না বলে জানা গিয়েছে। অর্থাৎ নতুন এই মডেলে থাকবে 5.8 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট। তবে শোনা যাচ্ছে নতুন নামে Android One প্রযেক্টের অধীনে এই ফোন লঞ্চ হবে। সেইক্ষেত্রে এই ফোনে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম দেখা যাবে। চিনে এই ফোনে Android 8.1 Oreo –র কাস্টম ইন্টারফেস চলে।

তবে হংকং ছাড়া অন্য কোন দেশে এই ফোন লঞ্চ হবে কী না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Nokia X6 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia X6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

Advertisement

নোকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia X6 এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia X6 এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia X6 এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel
RAM 4GB
Storage 32GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.