Snapdragon 710 চিপসেট সহ লঞ্চ হল Nokia X7

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অক্টোবর 2018 13:55 IST
হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে Nokia X7
  • চিনের বাইরে Nokia 7.1 Plus নামে বাজারে আসবে এই ফোন
  • থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Nokia X7। চিনের বাইরে Nokia 7.1 Plus নামে বাজারে আসবে এই ফোন। মঙ্গলবার চিনে এক ইভেন্টে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে HMD Global। চিনে Nokia X সিরিজের অন্য সব ফোনের মতোই Nokia X7 ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এছাড়াও থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা আর রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Nokia X7 এর দাম

চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

Nokia X7 স্পেসিফিকেশান

ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia X7 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia X7 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia X7 ফোনের বডি।

Nokia X7 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia X7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia X7 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  2. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  3. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  5. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  6. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  7. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  8. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  9. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  10. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.