Nothing Phone 3 এর নতুন গ্লিফ ম্যাট্রিক্স কোম্পানির গ্লিফ ইন্টারফেসের জায়গা নেবে। এই ডট-ম্যাট্রিক্স প্যানেল ব্যাক প্যানেলের উপরে ডানদিকে অবস্থিত।
Photo Credit: Nothing
Nothing Phone 3 এর বড় চমক নতুন গ্লিফ ম্যাট্রিক্স ইন্টারফেস
Nothing Phone 3 মডেলটি ঘিরে বর্তমানে স্মার্টফোন দুনিয়ায় জল্পনা তুঙ্গে। নাথিং Snapdragon 8s Gen 4 চিপসেটের সাথে তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ফোন জুলাই 1 উন্মোচন করতে চলেছে। ইতিমধ্যেই সফটওয়্যার আপডেট পলিসি নিয়ে বড় ঘোষণা করেছে কোম্পানি। Nothing Phone 3 পাঁচটি মেজর Android আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে। উদ্ভাবনী ডিজাইন ফোনটির বড় চমক হবে। এতে Nothing Phone 2 এর মতো সিগনেচার গ্লিফ ইন্টারফেস দেখা যাবে না, কিন্তু এর পরিবর্তে যা যুক্ত হবে সেটা আরও চোখধাঁধানো। এতে Asus ROG সিরিজের গেমিং স্মার্টফোন এবং ল্যাপটপের মতো পিছনের প্যানেলে নতুন এলইডি লাইটিং এলিমেন্ট থাকতে চলেছে।
নাথিং তাদের X হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে, Phone 3 এর পিছনে "Glyph Matrix" ইন্টারফেস থাকবে, যা একে Nothing Phone 2 এবং Phone 1 মডেল থেকে আলাদা করছে। নতুন LED ইন্টারফেসটি কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেসের জায়গা নেবে। শোরগোল ফেলে একটি টিজার ভিডিয়ো শেয়ার করেছে কোম্পানি। গ্লিফ এলইডি ইন্টারফেসের পরিবর্তে, Nothing Phone 3 একটি ডট-ম্যাট্রিক্স প্যানেল ব্যবহার করছে বলে মনে হচ্ছে, যা ব্যাক প্যানেলের উপরে ডানদিকে অবস্থিত।
When light becomes language.
— Nothing (@nothing) June 19, 2025
Introducing the Glyph Matrix.
Phone (3). 1 July. pic.twitter.com/YtlPDIlMO6
নাথিং ফোন 3 এর গ্লিফ ম্যাট্রিক্সে অ্যানিমেশন, কল নোটিফিকেশন, ব্যাটারি লেভেল, সময় এবং অন্যান্য নোটিফিকেশন ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, Asus ROG সিরিজের গেমিং ফোনেও মিনি এলইডি লাইট রয়েছে ও অ্যানিমেশন এবং নোটিফিকেশনের জন্য পিছনের প্যানেলে একটি ডট ম্যাট্রিক্স সিস্টেম বর্তমান। যেহেতু লঞ্চ এগিয়ে আসছে, তাই ফোনটির অফিসিয়াল ডিজাইন খুব তাড়াতাড়ি প্রকাশ হবে বলে আশা করা যায়।
Nothing Phone 3 কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট দ্বারা চালিত হবে। সামনে 6.77 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সাপোর্ট করবে। বাকি দুই সেন্সর হিসাবে পেরিস্কোপ টেলিফটো ও আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার হতে পারে।
ফোনটিতে 5,000mAh এর বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেখা যেতে পারে। এটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হতে পারে। কোম্পানির CEO কার্ল পেই দাবি করেছেন, ডিভাইসটি গত বছরের Nothing Phone 2 এর তুলনায় 36 শতাংশ বেশি CPU পারফরম্যান্স সরবরাহ করবে। আবার GPU ও NPU পারফরম্যান্সের দিক থেকে, Nothing Phone 3 তার পূর্ববর্তী মডেলের তুলনায় যথাক্রমে 88 শতাংশ ও 60 শতাংশ এগিয়ে বলে জানানো হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity