Nothing Phone 3 এর চিপসেটের নাম প্রকাশ হল৷ এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর থাকবে৷ লঞ্চ হবে জুলাই 1।
Photo Credit: Nothing
Phone 2 এর তুলনায় CPU পারফরম্যান্সে অনেকটা এগিয়ে Nothing Phone 3
Nothing Phone 3 জুলাই মাসের 1 তারিখে ভারতে উন্মোচিত হতে চলেছে। নাথিং প্রতি বছর একটি করে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের যে রীতি অনুসরণ করে, 2025 সালেও তার পুনরাবৃত্তি ঘটছে। অফিসিয়াল লঞ্চের আগে, কোম্পানি আসন্ন ফোনটির চিপসেট সর্ম্পকিত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে, সংস্থা এখনও মুখ না খুললেও সম্প্রতি ডিভাইসটির ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। তবে শুধু Nothing Phone 3 নয়, একইসাথে সংস্থাটি Headphone 1 ওভার-ইয়ার অডিও ডিভাইসের উপর থেকেও পর্দা সরাবে।
Nothing Phone 3 স্মার্টফোন Snapdragon 8s Gen 4 প্রসেসরের সাথে আসবে। নাথিং এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার বা CEO সিইও কার্ল পেই দাবি করেছেন, এই চিপ গত বছরে লঞ্চ হওয়া Snapdragon 8+ Gen 1 পরিচালিত Nothing Phone 2 মডেলের তুলনায় 36 শতাংশ বেশি CPU পারফরম্যান্স সরবরাহ করবে।
কার্ল পেই আরও বলেছেন যে, জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) এবং এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) পারফরম্যান্সের নিরিখে, আপকামিং Nothing Phone 3 তার পূর্ববর্তী হ্যান্ডসেটের তুলনায় যথাক্রমে 88 শতাংশ ও 60 শতাংশ এগিয়ে রয়েছে। ডিভাইসটি এই আপগ্রেডের ফলে "আরও ফাস্ট" পারফরম্যান্স সরবরাহ করতে সক্ষম হবে বলে দাবি করেছেন পেই।
নাথিং ফোন 3 এর সামনের দিকে 6.77 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি পেরিস্কোপ টেলিফটো এবং অন্যটি আল্ট্রাওয়াইড সেন্সর থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে 5,000mAh বা তার বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, নাথিং ফোন 3 বাজারে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। দাম যথাক্রমে 799 ডলার (প্রায় 68,000 টাকা) এবং 899 ডলার (প্রায় 77,000 টাকা) হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যান্ডসেটটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে বলে নিশ্চিত করা হয়েছে।
আমরা যে ডিজাইনের রেন্ডার দেখেছি সেটা আসল হলে, Nothing Phone 3 একটি ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ ব্যাক প্যানেলের সাথে আসবে। এমনকি নাথিং নিজেও ইঙ্গিত করেছে যে নতুন ফ্ল্যাগশিপে তাদের সিগনেচার গ্লিফ ইন্টারফেস থাকবে না। নাথিং হেডফোন 1-এর পাশাপাশি ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon