Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুন 2026 15:12 IST
হাইলাইট
  • Nothing Phone 4b চলবে Qualcomm Snapdragon প্রসেসরে
  • এটি জুলাই 7 ভারতে লঞ্চ হচ্ছে
  • Nothing Phone 4b অন্তত 8 জিবি র‍্যাম ও Android 16 OS-এর সঙ্গে আসছে

Nothing Phone 4a series was launched in March

Photo Credit: Nothing

গতকাল Nothing Phone 4b স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হয়েছে। এটি জুলাই 7 ভারতে আসতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন নাথিং-এর এই আসন্ন বাজেট ফোনের একাধিক হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি বর্তমানে Geekbench-এ লিস্টেড থাকতে দেখা গিয়েছে। ওই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে Nothing Phone 4b মডেলের র‍্যাম, প্রসেসর, এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য সামনে এসেছে। ডিভাইসটি Qualcomm Snapdragon প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গিয়েছে।

Nothing Phone 4b হাজির Geekbench প্ল্যাটফর্মে

একটি অপ্রকাশিত নাথিং স্মার্টফোনকে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে। Nothing A009P মডেল নম্বরযুক্ত এই ডিভাসইকে Nothing Phone 4b বলে অনুমান করা হচ্ছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, এতে Qualcomm SM6650 প্রসেসর দিয়েছে কোম্পানি। চিপটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং Snapdragon 6 Gen 4-এর সঙ্গে সম্পর্কিত।

কোয়ালকমের ওই 5G প্রসেসরে আটটি কোর রয়েছে। এটিটি 1+3+4 আর্কিটেকচার ব্যবহার করে। প্রাইম কোরের পিক ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। এটি Adreno 810 GPU-এর যুক্ত৷ বেঞ্চমার্ক করা মডেলে 8 জিবি র‍্যাম ও Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে।

নাথিং ফোন 4বি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 1,088 স্কোর করেছে। অন্য দিকে, মাল্টি কোর পরীক্ষায় 3,155 পয়েন্ট পেয়েছে। প্রসঙ্গত, ডিভাইসটির দাম Nothing Phone 4a-এর তুলনায় 3,000 টাকা থেকে 5,000 টাকা কম হতে পারে। অর্থাৎ, দাম 30,000 টাকার মধ্যে রাখতে পারে কোম্পানি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

নাথিং-এর প্রোডাক্ট মানেই ডিজাইনে চমক, আর সেই ঐতিহ্য বজায় রেখে আগামী মাসে Nothing Phone 4b বাজারে আসছে। নাথিং ইতিমধ্যেই ফোনের ডিভাইনের আভাস দিয়েছে। এটি ব্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেলের সঙ্গে আসবে। এতে গ্লিফ স্টাইলের এলইডি লাইটিং সিস্টেম থাকতে পারে। 

Nothing Phone 4b শুধু একটি রিয়ার ক্যামেরা পেতে পারে। অনুমান করা হচ্ছে, একাধিক নিম্নমানের ক্যামেরা সেন্সর যোগ করার চেয়ে উন্নতমানের একটাই ক্যামেরা ব্যবহার করার পথে হাঁটছে কোম্পানি। যেমনটা আগের আইফোন মডেলগুলোতে দেখা যেত। উল্লেখ্য, এই বছর নতুন করে আর কোনও ফ্ল্যাগশিপ স্নার্টফোন লঞ্চ করবে না নাথিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  2. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  3. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  4. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  5. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  6. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  7. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  8. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  9. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  10. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.