Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
Nothing Phone 4b ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের মূল্য 38,999 টাকা। তবে অফারের মাধ্যমে দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় কেনা সম্ভব হবে। এটি নাথিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি (6,000mAh) পেয়েছে। ফোনে Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। এতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 50MP OIS ক্যামেরা, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও Essential AI টুলসের মতো ফিচার আছে।