Nothing Phone 4b মডেলে Snapdragon 6 Gen 4 চিপসেট থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
Photo Credit: Nothing
Nothing Phone 4b will use a Snapdragon processor
Nothing Phone 4b আগামী সপ্তাহে ভারতে আসছে। নাথিং-এর নতুন বাজেট ফোনকে ঘিরে জল্পনা তুঙ্গে। এমন সময়ে লঞ্চের কয়েক দিন আগেই বড় তথ্য প্রকাশ করল সংস্থা। এটি Snapdragon প্রসেসর ব্যবহার করবে বলে নিশ্চিত করা হয়েছে। তাদের আরও দাবি, আসন্ন ফোন Qualcomm-এর হার্ডওয়্যার ব্যবহার করার ফলে শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত অন-ডিভাইস সুবিধা প্রদান করবে। কোম্পানির নতুন "b" সিরিজের প্রথম মডেল হল Nothing Phone 4b৷ ব্র্যান্ডটি চাইছে যে, তুলনামূলক কম দামে আরও বেশি সংখ্যক ইউজারদের কাছে নাথিং-এর-এর ইউনিক ডিজাইন এবং পরিচ্ছন্ন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পৌঁছে দেওয়া।
নাথিং-এর ভারতীয় শাখা সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর এক পোস্টে জানিয়েছে, Nothing Phone 4b ফোনে Snapdragon প্রসেসরই থাকবে। তবে ঠিক কোন মডেলের চিপ, তা প্রকাশ করা হয়নি। এই সম্পর্কিত তথ্য জুলাই 7 বিকেল চারটায় আয়োজিত লঞ্চ ইভেন্টে ঘোষণা হবে বলে জানানো হয়েছে ।
সম্প্রতি Nothing A009P মডেল নম্বরের সঙ্গে নাথিং ফোন 4বি গিকবেঞ্চে লিস্টেড হয়েছিল। ওই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য ইঙ্গিত করছে, নতুন ফোনটি Snapdragon 6 Gen 4 চিপসেট ব্যবহার করবে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে৷ এতে নূন্যতম 8 জিবি র্যাম থাকতে চলেছে।
রিপোর্ট অনুসারে, Nothing Phone 4b মডেলের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে।
ডিভাইসে 6,000mAh বা 5,400 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি পাওয়ার ব্যাকআপ প্রদান করতে পারে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়াটার প্রোটেকশন রেটিংও মিলবে। ডিভাইসটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। এটি সাদা, কালো, এবং নীল রঙের বিকল্পে পাওয়া যাবে।
অফিসিয়াল ছবি অনুসারে, Nothing Phone 4b-তে নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম ও সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন আছে। ফোনের ব্যাক প্যানেলের উপরের অংশ স্বচ্ছ ও বিশেষ টেক্সচার আছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের পাশেই একটি গ্লিফ বার লম্বালম্বি অবস্থিত, যা Nothing Phone 4a-এর মতো দেখতে।
নতুন গ্লিফ বারের মাধ্যমে ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টাটাস ইন্ডিকেটর, ও অ্যাপ স্পেসিফিক এলার্ট মিলবে বলে আশা করা হচ্ছে। ফোনটির দাম 30,000 টাকার মধ্যে থাকার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus 16 Launched With 9,000mAh Battery, Snapdragon 8 Elite Extreme Gen 6 Chipset: Price, Specifications
Amazon Great Indian Festival Sale 2026: Best Deals on Echo Devices and Alexa Speakers